গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১২:১০ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১২:১৪ পিএম
জুলিয়েট ম্যাকাও
ব্রাজিলের রিও ডি জেনিরোর চিড়িয়াখানা এলাকায় উড়ে বেড়ানো নীল-হলুদ ম্যাকাও পাখিটিকে সবাই জুলিয়েট বলে ডাকে। সে প্রায় দুই দশক ধরে এই চিড়িয়াখানার পাখির খাঁচার ভেতরে থাকা তার রোমিওর জন্য অপেক্ষায় রয়েছে। প্রতিদিন সকালে জুলিয়েট খাঁচার বাইরে এসে বসে থাকে, কিন্তু রোমিওকে কাছে পায় না।
বড়জোর তারের নেটের দুই পাশে থেকে দুই প্রেমিক-প্রেমিকা কখনো-সখনো কাছে আসার চেষ্টা করে মাত্র।
সূত্র : লস অ্যাঞ্জেলস টাইমস