× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকাশজুড়ে ঘুড়ি

আমীরুল ইসলাম

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ১৩:২৫ পিএম

অলংকরণ : ধ্রুব এষ

অলংকরণ : ধ্রুব এষ

আমি ঘুড়ি ওড়াতে গিয়েছি নদীর তীরে। দূরে নীল আকাশ। নদীর ওপারে কাশফুলের বাগান। সাদা কাশফুল মিশে গেছে নীল আকাশের সঙ্গে। আমার ঘুড়ির রঙ লাল। টকটকে আগুনের মতো রঙ। লাটাই ঘুরিয়ে ঘুড়িটা ছেড়ে দিলাম বাতাসে। একটি-দুটি গোত্তা খেয়ে ঘুড়িটা শোঁ করে উড়ে গেল। কাশফুলের বাগানের ওপর দিয়ে ঘুড়িটা এগিয়ে চলেছে নীল আকাশের দিকে। আমি লাটাই নিয়ে কসরত করছি। কিন্তু একসময় ঘুড়িটা আমার কথা শুনছে না। আমাকেই যেন সে টেনে উড়িয়ে নিয়ে যাচ্ছে।

একসময় দেখি লাটাইয়ের সুতো নেই। শুধু লাটাইটা হাতে আছে। ঘুড়িটা সুতো ছেড়ে কোন দূরে চলে গেছে বুঝে উঠতে পারলাম না। কাশবন, নীল আকাশ কোনোখানে ঘুড়িটা নেই। কোথায় গেল? আমি যতদূর দৃষ্টি যায় তাকিয়ে খোঁজার চেষ্টা করলাম ঘুড়িটা। নাঃ কোথাও নেই। তাহলে কি ঘুড়িটা আকাশের দিকে চলে গেছে? নীল মেঘের মাঝে হারিয়ে গেছে?

আমি লাটাই হাতে নদীর তীরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। নদীর শান্ত জল। দু-চারটি পাখি উড়ে যাচ্ছে। নদীর বুকে হঠাৎ দেখি ঘুড়ির ছায়া। কিন্তু আকাশের বুকে তো ঘুড়িটা দেখা যাচ্ছে না। কেমন রহস্যময় মনে হলো ব্যাপারটা। আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। নীল মেঘের মধ্যে সাদা রঙের একটা ঘুড়ি দুলছে। ওটাই কি আমার ঘুড়ি? কে জানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা