× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূত পোষা

রোমেন রায়হান

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

অলংকরণ: মামুন হোসাইন

অলংকরণ: মামুন হোসাইন

কেউবা পোষে কুকুর বেড়াল কেউবা পোষে পাখি

পুষব এদের? আমি কি আর ওদের মতন নাকি?

ওদের মতন নই আমি তাই পুষছি ভূতের ছানা

ভূতকে পুষে আমি এখন আহ্লাদে আটখানা।


আশেপাশের সবাই অবাক ভূত পোষা যায় শুনে

আসল কথা, ওরা অবাক আমার ট্যালেন্ট, গুণে!

পোষার কথা সবাই শোনে, কেউ দেখে না চোখে

ভূত দেখে না কোন কারণে সেইটা বোঝে লোকে?

ভূতকে দেখা যায় না সেটা নয়তো চোখের দোষে

ভূতকে শুধু তারাই দেখে তাদের যারা পোষে!

আমার পোষা ভূতকে শুধু আমিই চোখে দেখি

বাকি সবাই চিল্লিয়ে যায়, করিস কী তুই? এ কী!


ভূত পোষা নয় এত্ত সোজা, টের পেয়েছি হালে

সারাক্ষণই আছে ব্যাটা খাবার খাওয়ার তালে।

কে বুঝেছে ভূতের এমন খাওয়াদাওয়ায় রুচি!

গরম গরম মিষ্টি খাবে, সঙ্গে খাবে লুচি!

ইলিশ খাওয়ার জন্য পাগল! তাও কী, পেটি ভাজা!

ভূতের মুখে খাবার রোচে! সুস্বাদু সব যা যা!

মাছ ভাজা ও মিষ্টি খাবে, আগেই ছিল জানা

এই দুটোতেই আটকে থাকুক! মন খুশি থাক! তা না!

নতুন নতুন খাবারগুলোর নাম ফেলেছে শিখে

মন দিয়েছে মোরগ-পোলাও, কাচ্চি খাওয়ার দিকে।

স্যান্ডউইচ ও বার্গার চাই, পিৎজা আনো কিনে

খাবার খাওয়ার চাহিদা তার বাড়ছে দিনে দিনে!


সে-ই অবাক ভূতের খাওয়ার কায়দাটা যে শোনে

সব খাবারই আড়ালে খায়, একলা ঘরের কোণে।

আমায় শুধু সঙ্গে রাখে, কারণ আমি পুষি

তৃপ্তি করে ভূতটা খেলে আমার লাগে খুশি।


খুশির সাথে আমি অবাক, অবাক পোষা ভূতও

ওকে পোষার পরেই আমার বাড়ছে ওজন দ্রুত!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা