× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

শুভংকরের ফাঁকি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:২২ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৭ পিএম

শুভংকরের ফাঁকি

মিত্র ও ঘোষ পাবলিশার্সের আড্ডায় বনফুল একটু আগেই এসেছেন। ঘরের ভেতর বসে সবার সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন। বেঙ্গল পাবলিশার্সের অংশীদার কথাসাহিত্যিক মনোজ বসু এলেন একটু দেরিতে। মনোজ বসু দরজায় দাঁড়াতেই বনফুল বললেন, ‘মনোজ, আমি তোমাদের মতো বড় পাবলিশারদের আর বই দেব না।’ বনফুলের এমন কথায় মনোজ একটু হোঁচট খেলেন।

এরপর মিত্র ও ঘোষের অন্যতম স্বত্বাধিকারী গজেন্দ্রকুমার মিত্রকে বললেন, ‘আমার ছোটগল্পের বই হলেই তুমি বলবে, পনেরো পারসেন্টের বেশি রয়্যালটি দেবে না।’

তার কথা শেষ হলে মনোজ বসু বললেন, ‘কে বেশি দেবে বলেছে?’

বনফুল এক প্রকাশকের নাম বললেন। - ‘সে বলেছে থার্টি পারসেন্ট রয়্যালটি দেবে।’

মনোজ জিজ্ঞেস করলেন, ‘কত ছাপবে বলেছে?’

বনফুল বললেন, ‘এগারোশ ছাপবে।’

মনোজ এবার বললেন, ‘ও বুঝে নিয়েছি বলাইদা। ও আপনাকে এগারোশ বলেছে তো, ছাপবে বাইশশ। ওতে ওরও পনেরো হলো আর আপনারও ত্রিশ হলো।’ এ কথা শুনে সবাই হো হো করে হেসে উঠলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা