× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

উড়তে গিয়ে খড়ের গাদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৫ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০১ পিএম

উড়তে গিয়ে খড়ের গাদায়

উদ্ভাবক, যন্ত্র ও তড়িৎ প্রকৌশলী নিকোলা টেসলা শৈশব থেকেই খুব কৌতূহলী ছিলেন। কোনো জিনিস দেখলে তা নিয়ে গবেষণার নামে নানা উদ্ভট ঘটনা ঘটাতেন। একদিন আকাশে পাখি দেখে তার মনে হলো, লাফ দিলে তিনিও  কিছু সময় ভেসে থাকতে পারবেন। সঙ্গে সঙ্গে দিলেন লাফ, কিন্তু পরক্ষণেই মাটিতে নেমে আসতে হলো। এরপর তিনি ভাবলেন, যদি আরও উঁচু স্থান থেকে লাফ দেওয়া যায়, তাহলে বেশি সময় ভেসে থাকতে পারবেন। শক্ত একটা ছাতা জোগাড় করে তিনি বাড়ির ছাদে উঠে গেলেন। এরপর ছাতাটা মেলে ধরে দিলেন লাফ। যা হওয়ার তা-ই হলো। তিনি নিচে পড়ে গেলেন। নিচে খড়ের গাদা থাকায় সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। টেসলার এমন কাণ্ড দেখে বাবা-মা বললেন, তুমি যদি মরে যেতে। তার জবাবÑ আমি অত বোকা নাকি? নিচে খড়ের গাদা দেখেই লাফ দিয়েছি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা