× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

ছবি এঁকে চোর ধরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১২:২৭ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১২:৫৫ পিএম

ছবি এঁকে চোর ধরা

ইংল্যান্ডের বিখ্যাত চিত্রশিল্পী টমাস গেইন্সবারো তখন শৈশবে। ছবি আঁকা শিখছেন মাত্র। একদিন তাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক চোরকে প্রতিবেশীর বাগানের দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকতে দেখেন।শিশু গেইন্সবারো চোরকে দেখেও কোনো কথা না বলে, গভীর মনোযোগের সঙ্গে তার দেয়াল টপকানো দেখতে থাকেন। এরপর বাড়ি ফিরেই তার খাতা-পেনসিল নিয়ে সেই দৃশ্য আঁকা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই চোর দেয়াল টপকাচ্ছে এ রকম একটি ছবি এঁকে ফেলেন। গেইন্সবারোর বাবা বাসায় ফিরে ছবিটি দেখে এমন ছবি আঁকার কারণ জানতে চাইলে তিনি চোরের দেয়াল টপকানোর কাহিনীটি খুলে বলেন। গেইন্সবারোর বাবা তখনই ছবিটি নিয়ে পুলিশের কাছে যান। ছবিটিতে চোরের ছবি এত নিখুঁতভাবে আঁকা হয়েছিল যে, সেটা দেখেই পুলিশ চোরকে ধরে ফেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা