গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৮:১৬ পিএম
স্পেনের প্রত্নতাত্ত্বিকরা রোমান যুগের একটি বিলাসবহুল বাড়ির ধ্বংসাবশেষে পৌরাণিক দেবী মেডুসার মুখাবয়ব সংবলিত ‘অসাধারণ’ মোজাইক আবিষ্কার করেছেন। প্রায় ১৮০০ বছর আগের তৈরি এ বাড়ির অবস্থান স্পেনের পশ্চিমাঞ্চলে। মোজাইকে মেডুসার মুখোশ, জ্যামিতিক নিদর্শন ও বন্য প্রাণীর চিত্র রয়েছে। এ ছাড়া মাছ ও চারটি রঙিন ময়ূরও আছে।