× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোষ্যের খেয়াল রাখুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৫:৫৩ পিএম

পোষ্যের  খেয়াল রাখুন

বর্ষাকালে আপনার পোষা প্রাণীদের কিন্তু বেশ কিছু সমস্যা দেখা যেতে পারে। তাই দরকার বিশেষ যত্ন

প্রথমেই মাথায় রাখবেন বর্ষাকালে পোষ্যকে বেশি গোসল করাবেন না। ১০-১৫ দিনে একবার গোসল করাবেন। অনেকে হয়তো মনে করতে পারেন পোষ্যের গায়ে গন্ধ হচ্ছে, তাই সপ্তাহে একাধিকবার গোসল করিয়ে দেন। এমনটা একেবারেই করবেন না। আসলে বর্ষাকালে গোসল করানোর পর কোনোভাবে যদি পোষ্যের শরীর ভিজে থাকে তাহলে এদের লোমকূপের গোড়ায় ফাঙ্গাস ইনফেকশন হতে পারে। তাই গোসল করানোর পর ভালো করে শরীর মুছে নেবেন, পারলে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবেন। যদি দেখেন পোষ্যের গায়ে কোথাও চুলকাচ্ছে, তাহলে গোসলের সময় অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বৃষ্টির দিনে পোষ্যদের বাইরে নিতে সম্ভব হলে রেইনকোট পরিয়ে নিয়ে যাবেন। আজকাল বাজারে বা অনলাইনে পোষ্যদের রেইনকোট পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। বাইরে থেকে ফিরে ভালো করে গা ও পা মুছে দেবেন। পায়ে অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়ে দিলেও ভালো হয়। গায়ে যদি কোনো পোকা হয় তাহলে অবশ্যই অ্যান্টিটিক শ্যাম্পু, স্প্রে ব্যবহার করা যেতে পারে। খেয়াল রাখবেন কোনোভাবে যেন ওদের ঠান্ডা না লাগে। এই সময় ডায়েটে একটু বেশি করে প্রোটিন রাখা যেতে পারে। ডিম, মাংস, মাছ, ঘরে পাতা টক দই, ছানা এগুলো দেওয়া যায়। এই সময় লোম ওঠার প্রবণতা দেখা যায়। এ ছাড়া মৌসুমি ফল খাওয়াতে পারেন। তবে টক ফল একেবারেই দেওয়া যাবে না। তাই ওমেগা জাতীয় কোনো ওষুধ খাওয়াতে পারেন। এতে অনেকটাই উপকার পাবেন।  পরামর্শ দিয়েছেন ডা. তানভীর সিফাত (ভেটেরিনারি সার্জন)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা