× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ষায় পাহাড়ে

যা জানা প্রয়োজন

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৮ জুন ২০২৩ ১৫:৫১ পিএম

ছবি: ইমরান অনিক

ছবি: ইমরান অনিক

ছবি: ইমরান অনিক

ছবি: ইমরান অনিক

পাহাড়ের প্রকৃতি যেন মুগ্ধতার শেষ নেই। বর্ষায় পাহাড়ের সবুজের সমারোহ সকল  প্রকৃতিপ্রেমিককেই আকর্ষণ করে। এসময়ে পাহাড় ভ্রমণে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত। আজ থাকছে এমন কিছু টিপস।   

  • আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখুন। ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, সেই অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করুন।
  • ফার্স্ট এইডের সামগ্রী কাছে রাখুন। এর মধ্যে পাহাড়ি কিছু পোকামাকড়ের উপদ্রব তো থাকবেই। সেই বিশেষ ধরনের ওষুধ সঙ্গে রাখুন।
  • বাইরে খাবার খাওয়ার আগে তা কতটুকু নিরাপদ সে সম্পর্কে সর্বোচ্চ নিশ্চিত হওয়ার চেষ্টা করুন। কারণ এসময়ে জলবাহিত রোগে আক্রান্ত হয় বহু মানুষ। ঘুরতে গিয়ে পেটের অসুখ দেখা দিলে, ঘুরে বেড়ানোটাই মাটি হয়ে যেতে পারে।
  • বর্ষায় পাহাড়ে গেলে অবশ্যই সঠিক জুতো নিতে ভুলবেন না।
  • য়াটারপ্রুফ ব্যাগ রাখুন। রাস্তায় যেকোনও সময় বৃষ্টিতে ব্যাগ ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে থাকতেই প্রস্তুত থাকুন।
  • ঘুরে বেড়ানোয় বৃষ্টি যেন বাধা না হয়ে দাঁড়ায়, তাই রেনকোট, ছাতা সঙ্গে রাখুন।
  • যেসব এলাকায় পাহাড় ধ্বসের ঝুঁকি রয়েছে, সেগুলো এড়িয়ে চলুন।  প্রয়োজনে গাইডের সাহায্য নিন।
  • পাহাড়ে উঠতে গিয়ে তাড়াহুড়া করবেন না। কারণ, বৃষ্টিতে পাহাড় অনেকটাই পিচ্ছিল হয়ে যায়।  তাই পাহাড়ে যেখানেই যান, ধীরে-সুস্থে চলাফেরা করুন। 
  • বছরের অন্যান্য সময় খাল বা ঝিরিপথ প্রায় শুকনা থাকলেও বর্ষাকালে হয়ে উঠে পিচ্ছিল ও দূর্গম। অল্প বৃষ্টিতেই ভয়ংকর বিপদের কারণ হয়ে পারে এই ঝিরি পথ। তেমনি একটি অনাকাঙ্ক্ষিত বিপদের নাম ফ্লাশ ফ্লাড বা পাহাড়ি ঢল। এবিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা