× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছন্দহারা জীবন

শচীন্দ্রনাথ গাইন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৩:৪১ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১৪:২০ পিএম

ছন্দহারা জীবন

চিনির বয়াম থাকছে খালি

ডাল ঢোকে না পাত্রে,

শ্যাম্পু-সাবান নিয়মিত 

হয় না ঘষা গাত্রে। 


মাছ-মাংস যায় না ছোঁয়া

খুব দুর্লভ খাদ্য,

খেটেখাওয়া মানুষগুলোর

নেই তা কেনার সাধ্য।


মোটা-চিকন সব চালেরই

বাজার বড়োই উচ্চ,

আধপেটা বা উপোস থাকায়

খিদে এখন তুচ্ছ। 


হু হু করে যাচ্ছে বেড়ে

মসলা-জিরের মূল্য,

ভোজ্য তেলের দামের গতি

সোনা-রুপার তুল্য।


জিনিসপাতির চড়া দামে

দম যেন হয় বন্ধ, 

দিনে দিনে যাচ্ছে চলে

জীবন থেকে ছন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা