দীপংকর চক্রবর্তী
প্রকাশ : ১৫ মে ২০২৩ ০৮:৫২ এএম
আপডেট : ১৫ মে ২০২৩ ১২:১৯ পিএম
থাকলে গাছের সারি
দালানকোঠার ভিড়ের মধ্যে
হয় বেমানান ভারি!
তাই কেটে দাও গাছের গোড়া
সেটাই উন্নয়ন
সেখানে দাও পাঁচিল তুলে
দেখুন জনগণ।
লোকজনে কী বলে বলুক
থোড়াই কেয়ার করি
শহরটাকে নিজের মতো
নিজেই আমি গড়ি।
বাড়ছে গরম, বাড়তে থাকুক
আমার তাতে কী-
এসি দিয়ে অফিস বাড়ি
ঠান্ডা রেখেছি।