শিক্ষার্থীদের লেখা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১১:৫১ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১২:১০ পিএম
অলংকরণ: লিখন দাস সংগীত, তৃতীয় শ্রেণি ১০২ নং বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় নলছিটি, ঝালকাঠি
আজ পুতুলের বিয়ে
তাহিরা জানান
ফুল ফোটে পাখি ডাকে
কদমতলায় বিয়ে
আজ পুতুলের বিয়ে হবে
ফুলের মালা দিয়ে।
পোলাও খাব মাংস খাব
সঙ্গে খাব দই
সবাই মিলে গান গাইব
নাচব তা থৈ থৈ।
তৃতীয় শ্রেণি
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল
চাঁদের সাথে
রিজওয়ান মুহাম্মাদ আবুজর
আঁধার ভেঙে দূর আকাশে হাসছে দেখো চাঁদ
সবুজ গাঁয়ের মুখটি জুড়ে কী অপরূপ আহ্লাদ!
সুখের নদী ছোটে প্রাণে
চাঁদের সাথে গল্পগানে
সময় আমার কাটে
মন পড়ে রয় টলটলানো
তিতাস নদীর ঘাটে।
আমার সবুজ-শ্যামল গাঁয়ে
দুলদুলিয়ে মেঘের নায়ে
চাঁদ মামাটা ভাসে
আকাশজুড়ে তারাগুলো
ইলিক ঝিলিক হাসে।
নিত্যদিনই খেলার সাথি খুঁজতে থাকে চাঁদ
আমায় পেয়ে চাঁদের বুঝি মিটেছে সেই সাধ।
অষ্টম শ্রেণি, সোনামুখী হাই স্কুল, কাজিপুর, সিরাজগঞ্জ
মেঘলা দিন
র্যাইয়ান তাসনিম অপ্সরা
বেলা ফুরাবার ক্ষণে,
এই মেঘলা দিনে;
মুক্তির নেশা মনে।
বৈশাখী হাওয়ায়
উড়ছে এলো চুল
ঈশান কোণে ভাসিয়ে
দিলাম শত ভুল
ষষ্ঠ শ্রেণি, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়
বন্ধু
নাবিলা তানজীম
বন্ধু মানে নির্ভরতা
বন্ধু মানে বিশ্বাস-
বন্ধু মানে হাতে হাত
বন্ধু মানে নিশ্বাস
বন্ধু মানে সুখ-দুঃখ-
ভাগাভাগি করা,
বন্ধু মানে ঝগড়া হলে
আবার মিশে যাওয়া।
বন্ধু মানে অন্ধকারে
আমার প্রদীপবাতি
বন্ধু মানে বিপদ এলে
দুঃখ ঝাড়ার পাখি।
সপ্তম শ্রেণি, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ঢাকা