× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যার

রোমেন রায়হান

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৩:১৬ পিএম

স্যার

পুরুষ হলেই স্যার ডাকবি? আমরা কিসে কম!

স্যার না ডেকে আমার কাছে আসবি না একদম! 

ম্যাডাম হলো স্ত্রীলিঙ্গ, মহিলা জেন্ডার

ম্যাডাম ডাকে খুশি হওয়ার পড়ছে ঠ্যাকা কার!


আমাকে তুই ম্যাডাম ডাকিস! ম্যাডাম ডাকিস ক্যান?

তোর মাথাতে গোবর নাকি? নাই সাধারণ জ্ঞান!

ম্যাডাম হলো বিএনপিদের, এই আমলে বাদ

ম্যাডাম ডেকে তোর কি আমার চাকরি খাওয়ার সাধ?


তুই কি আমার ভাই নাকি রে! আমি কি তোর বোন?

আপা ডাকার চেষ্টা করিস! কানটা খুলে শোন!

আমায় ম্যাডাম, আপা ডেকে কেউ পাবি না পার

আমার কাছে আসতে হলে ডাকতে হবে স্যার।


পৃথিবীতে হাজারো ডাক, সবচে মধুর স্যার

শ্রদ্ধা এবং ভালোবাসার অবাক সমাহার!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা