× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানীতে ৯টি ফুড আউটলেট নিয়ে যাত্রা শুরু করলো ফুয়েল আপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

বনানীতে ৯টি ফুড আউটলেট নিয়ে যাত্রা শুরু করলো ফুয়েল আপ

বনানীতে ৯টি ফুড আউটলেট নিয়ে যাত্রা শুরু করলো ফুয়েল আপ

ভোজনরসিক বাঙালির জন্য নতুন নতুন খাবার মানেই অজানা খাবারের স্বাদ পরখ করে দেখা। তাইতো বাঙালির এই ভালোলাগাকে নতুন রূপ দিতে সম্প্রতি বনানীতে যাত্রা শুরু করলো ফুয়েল আপ – সেলিব্রেশন অব টেস্ট নামের একটি ফুড কোর্ট। এই ফুড কোর্টে রয়েছে নয়টি ফুড আউটলেট। এর প্রতিটিতেই মিলবে ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা। আউটলেটগুলোর মধ্যে রয়েছে - 

  • ইন্ডিয়ান থালি 
  • মাহা সুইটস অ্যান্ড পিঠা 
  • নাথিং বাট ফ্রাইজ 
  • কালার ক্লাউডস 
  • ইউস্যাং   
  • গট বান্স 
  • ক্রাস্ট অ্যান্ড কোং 
  • টার্কি কাবাব
  • তেহারি টেলস  
দর্শনার্থীদের জন্য দেশি ও বিদেশী বিভিন্ন খাবারের চমৎকার সমাহার রয়েছে ফুয়েল আপে 

প্রতিটি আউটলেটে দর্শনার্থীদের জন্য দেশি ও বিদেশী বিভিন্ন খাবারের চমৎকার সমাহার রয়েছে। 

ফুয়েল আপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস

ফুয়েল আপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং ক্রীড়া পরামর্শক ও সামাজিক সংগঠক মো. পলাশ সকাল। বিশিষ্ট অতিথি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে এই ফুড ডেস্টিনেশনটির উদ্বোধন করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গুলশান ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের পরিচালক মাহবুব হাসান গুড্ডু; পিকে সোর্সিং-এর সিইও পঙ্কজ কান্তি সরকার; যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ সাইফুল ইসলাম; টাইমস মিডিয়া লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) উত্তম কুমার দাস এবং খ্যাতনামা মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। এছাড়াও বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এই উদযাপনে যোগ দেন। অনুষ্ঠানে আগত অতিথিরা সকলেই এই উদ্যোগের বেশ প্রশংসা করেন। সকলেই আশা প্রকাশ করেন যে, মানসম্মত খাবার, বৈচিত্র্যময় স্বাদ এবং পরিবার, বন্ধু ও খাদ্যপ্রেমীদের জন্য চমৎকার পরিবেশ বজায় রেখে 'ফুয়েল আপ – সেলিব্রেশন অব টেস্ট' খুব দ্রুতই ঢাকার অন্যতম পছন্দের ফুড ডেস্টিনেশনে পরিণত হবে।

ফুয়েল আপ এর ঠিকানা: হাউস # ৮০/এ, রোড # ১৪, ব্লক # বি, বনানী মডেল টাউন, ঢাকা-১২১৩।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা