× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তিনির্ভর টিউশন ইকোসিস্টেম গড়ার লক্ষ্য কেয়ারটিউটরসের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

প্রযুক্তিনির্ভর টিউশন ইকোসিস্টেম গড়ার লক্ষ্য কেয়ারটিউটরসের

ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে দেশের শিক্ষা খাতেও দ্রুত পরিবর্তন আসছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা এখন ঘরে বসেই প্রয়োজনীয় শিক্ষাসেবা পাওয়ার সুযোগ খুঁজছেন। ব্যস্ত নগরজীবন, দক্ষ শিক্ষকের সংকট এবং সময় সাশ্রয়ের প্রয়োজনীয়তার কারণে অনলাইনভিত্তিক টিউশন সেবা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এই খাতকে আরও সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি শিল্পে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে দেশের অনলাইন টিউশন প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেয়ারটিউটরসের উদ্যোক্তা, শুভানুধ্যায়ী ও কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ পারভেজ রাজু বলেন, এতদিন টিউশন ব্যবস্থাকে দেশব্যাপী পরিচিত করা এবং এ খাতকে একটি প্রাতিষ্ঠানিক শিল্পে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন তাদের লক্ষ্য এটিকে  টেকসই গুছানো ও নিরাপদ ইন্ডাস্ট্রিতে পরিণত করা।

তিনি বলেন, “অনলাইন শিক্ষা ও টিউশনসেবা এখন আর বিকল্প কোনও ব্যবস্থা নয়, বরং শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। আমরা চাই প্রযুক্তিনির্ভর এই সেবাটি আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী হোক।”

অনুষ্ঠানে কেয়ারটিউটরসের কর্মপরিবেশ, সেবার মান এবং টিম উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। মাসুদ পারভেজ রাজু বলেন, শক্তিশালী ও দক্ষ টিমই ভালো সেবার ভিত্তি। সে কারণে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের দক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে কেয়ারটিউটরস দেশের সব বিভাগীয় শহরের পাশাপাশি সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, তাদের প্ল্যাটফর্মে ৫ লাখের বেশি টিউটর যুক্ত আছেন। মোবাইল অ্যাপের মাধ্যমে একাডেমিক শিক্ষা ছাড়াও অঙ্কন, ধর্মীয় শিক্ষা, ভাষা শিক্ষা এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নসহ ১৪টি ক্যাটাগরিতে টিউটর খুঁজে পাওয়া যায়।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাসুদ পারভেজ রাজু বলেন, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন কয়েকটি ফিচার নিয়ে কাজ চলছে। এসব সুবিধা চালু হলে শিক্ষার্থী, অভিভাবক ও টিউটররা আরও সহজ ও দ্রুত সেবা পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা