× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টক ঝাল চাটনি

ফারিহা লাফি

প্রকাশ : ১ ঘণ্টা আগে

টক ঝাল চাটনি

টক ঝাল চাটনি

বিকালের স্ন্যাকস অথবা মেহমানদারিতে নানা ধরনের ঝাল স্ন্যাকস থাকে। এসব স্ন্যাকস খাওয়ার জন্য যদি মজাদার চাটনি থাকে, তাহলে খাবার খেতে ভীষণ মজা লাগে। আজকের হেঁশেলে এমনই কয়েকটি ঝাল টক চাটনির রেসিপি রইল

টমেটো চাটনি

যা যা লাগবে

৪ টুকরো টমেটো, রসুন ৪ টুকরো, শুকনো মরিচ, সয়াবিন তেল, পাঁচফোড়ন, চিনি, সামান্য লবণ ও বিট লবণ

যেভাবে বানাবেন 

টমেটো, রসুন, শুকনো মরিচ ভালো করে সিদ্ধ করে পেস্ট করে নিন। এরপর সয়াবিন তেল, পাঁচফোড়ন ও শুকনো মরিচ দিয়ে সামান্য ভেজে এরপর টমেটো পেস্ট ঢেলে দিন। এরপর দিন ১/২ কাপ চিনি, সামান্য লবণ ও বিট লবণ। ভালো করে নেড়ে স্বাদ চেক করে নামিয়ে নিন। ব্যস হয়ে গেল মজাদার টমেটো চাটনি।

নারিকেল চাটনি

যা যা লাগবে 

কাঁচা মরিচ ৪-৫টি, সয়াবিন তেল সামান্য, নারিকেল ১/২ কাপ, ছোলার ডাল আস্ত ২ চামচ, জিরা ১ চামচ, কালো সরিষা ১ চামচ, কারিপাতা

যেভাবে বানাবেন 

কাঁচা মরিচগুলো সামান্য সতে করে নিন। এরপর কাঁচা মরিচ, নারিকেল, ডাল, জিরা, ২ বা ৩ কোয়া রসুন নিয়ে ভালো করে পেস্ট করে নিন। এরপর তেলে ফোড়ন করার জন্য সরিষা ও কারিপাতা দিয়ে অল্প ভেজে সেই পেস্টের সঙ্গে মিশিয়ে নিন। ব্যস হয়ে গেল মজাদার নারিকেল চাটনি।

তেঁতুলের চাটনি

যা যা লাগবে 
তেঁতুল ১/৪ কাপ, খেজুর ৪টা, চিনি ১\৪ কাপ বা স্বাদ অনুযায়ী, লবণ, বিট লবণ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চামচ।


যেভাবে বানাবেন 
তেঁতুল ও খেজুর মিক্স করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন এবং এরপর এর কাথ্ব বের করে নিন। এবার তেলে পাঁচফোড়ন দিয়ে নেড়ে তেঁতুল খেজুরের কাথ্ব দিয়ে দিন। এরপর স্বাদ অনুযায়ী চিনি, লবণ এবং বিট লবণ অ্যাড করে নিন। চিলি ফ্লেক্স, সামান্য ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিন। পছন্দমতো স্বাদ চলে এলেই নামিয়ে নিন। হয়ে যাবে তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি।

সবুজ চাটনি

যা যা লাগবে 
একমুঠো ধনিয়া পাতা, এর অর্ধেক পুদিনাপাতা, ১টা কাঁচা মরিচ, ২ কোয়া রসুন এবং ২ টুকরা আদা, ১/২ কাপ টক দই, লবণ, ১ চামচ চিনি এবং সামান্য বিট লবণ। 


যেভাবে বানাবেন 
সবগুলো উপাদান একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিন। লবণ ও চিনি পুরোটাই আপনি কেমন স্বাদ চাচ্ছেন তার ওপর ভিত্তি করে দেবেন। ব্যস তৈরি হয়ে যাবে মজাদার সবুজ চাটনি।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা