× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউআইইউ’তে ম্যামালিয়ান সেল কালচার টেকনিকস বিষয়ক কর্মশালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ফার্মেসি বিভাগের উদ্যোগে 'ম্যামালিয়ান সেল কালচার টেকনিকস' বিষয়ক একটি কর্মশালা গতকাল (২৯ জুন) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ম্যামালিয়ান কোষ কালচার কৌশলের উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ’র (আইএআর) পরিচালক এবং ইইই বিভাগের প্রফেসর এমেরিটাস ড. এম. রিজওয়ান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ’র রেজিস্ট্রার ডা. মো: জুলফিকার রহমান এবং কর্মশালাটি পরিচালনা করেন ইউআইইউর ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাহমিনা ফয়েজ।  

কর্মশালায় বক্তারা তাদের বক্তব্যে গবেষণাভিত্তিক শিক্ষা ও আধুনিক ল্যাবরেটরি প্রশিক্ষণের গুরুত্ব বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও বায়োমেডিকেল ও ফার্মাসিউটিক্যাল গবেষণায় ম্যামালিয়ান সেল কালচার প্রযুক্তির গুরুত্ব এবং এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।  

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণ কর্মশালাটিকে বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করে। 

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা নিবিড় পরীক্ষাগার-ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও বক্তৃতায় অংশ নেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল ম্যামালিয়ান সেল কালচার পরীক্ষাগার স্থাপন, জব নিরাপত্তা, উত্তম পরীক্ষাগার অনুশীলন, অ্যাসেপটিক কৌশল, মিডিয়া প্রস্তুতি, কোষ পরিচালনা, সাবকালচারিং, কোষ গণনা, কোষের কার্যক্ষমতা মূল্যায়ন, ইনকিউবেশন, ক্রায়োপ্রিজারভেশন এবং কোষ কালচার-সংক্রান্ত আধুনিক যন্ত্রপাতি পরিচালনা। 

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে বৈজ্ঞানিক আলোচনা, জ্ঞান বিনিময় এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি করবে, যা ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণা সক্ষমতা জোরদার, আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশে বায়োমেডিকেল গবেষণার অগ্রগতিকে ত্বরান্বিত করতে ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করে ইউআইইউ’র ফার্মেসি বিভাগ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা