প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
নিলস এআইইউবি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সায়মন রহমান আকিব প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান ও ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলার হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন :: প্রবা ফটো
দেশের আইন শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা এবং সমসাময়িক আইনি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (NILS) বাংলাদেশ সম্প্রতি আয়োজন করে ৩য় ন্যাশনাল লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬। জাতীয় পর্যায়ের এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটের এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশগ্রহণ করে। আয়োজনটি অনুষ্ঠিত হয় MC Law Service-এর সহযোগিতায়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।

আজ (রবিবার) প্রতিদিনের বাংলাদেশ কার্যালয়ে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস এর পক্ষ থেকে মিডিয়া পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি সম্মাননা স্মারক (ক্রেস্ট) হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান এবং ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা।
নিলস এআইইউবি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সায়মন রহমান আকিব প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান ও ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলার হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।