× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিড়ি কবিতা

মুজিব ইরম, সেজুল হোসেন

প্রকাশ : ১৯ জুন ২০২৬ ১৩:১৫ পিএম

চিত্রকর্ম: কামরুল হাসান

চিত্রকর্ম: কামরুল হাসান

বীজ রোপণের কলাকৌশল

মুজিব ইরম


পুঁতে রাখি জবা কুসুমের ডাল…

আমি তো কেবল

ফুলগন্ধ লতাপাতা আঁকিয়াছি

শব্দবাক‍্যে

ছন্দমিলে

নিরীহ নির্দোষ…

এই সব সহজ সরল ফুল গাছে

পাখি এসে বসে

গান গায়…

এই সব ফুল গাছে

রং রূপ আনন্দ ছড়ায়…

আড়ালে হয়তো তুমি আছো

যেই রূপ পাতার আড়ালে

মুচকন্দ ফুল সুগন্ধ ছড়ায়…

কোথাও তোমার হাসিটুকু লেগে আছে

ফুটে আছে তোমার লাবণ‍্য

চোখের কটাক্ষ…

এই যে ফুলের চাষ করিয়াছি

রোপণ করেছি বীজ চারা ডাল

রাত জেগে জল ঢালি

কেটেছেঁটে দিই

পরিচর্যা করি

কালি ও কলমে

কম্পুস্ক্রিনে

খাতার পাতায়

খরচ করেছি ঘুম…

হয়তো বা মরা ডালে একদিন ফুটিবে কুসুম।



জীবন তো নাইওর

সেজুল হোসেন


জীবন তো নাইওর,

আসার চেয়ে যাওয়ার তাড়া বেশি।

কিংবা সমুদ্রের বুকে এক দ্বীপ,

হঠাৎ একদিন জলের নিচে ডুবে যায়।

যেমন পরের সংসারে যাওয়া এক বধূ

ধীরে ধীরে মেনে নেয়Ñ এ সংসার আমার,

এই উঠোন, এই জানালা, এই বিকেলের আলো।

আমরাও তেমনিÑ

এক মিথ্যে বোধ বুকে নিয়ে

নৌকার গলুইয়ে একটু জায়গা করি,

ভাবি, এই নদী, এই ঘাট, এই আকাশ

চিরকাল আমাদের।

মানুষ তো অতিথি,

পথের ধুলোর মতো উড়ে যাওয়ার আগে

মজে যায় গভীর প্রেমে,

নাগর কানাইয়ের বাঁশির সুরে,

কিংবা চোখের অনন্ত মায়ায়।

তারপর একদিন

নদী থাকে, আকাশ থাকে, সুর থাকেÑ

শুধু মানুষটি শেষ বিদায়ের নৌকায় চড়ে

ফিরে যায় মাটির ঘরে,

অনন্ত নাইওরে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা