নাজাফারিন রাঈদাহ্,
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
বাবা তুমি যখন ঢাকায় ছিলে, তখন আমার খুব মন খারাপ হতো। কারণ হলো আমি থাকতাম বগুড়ায়, তুমি থাকতে ঢাকায়। বগুড়া তো ঢাকা থেকে অনেক দূরে তাই না। জানো বাবা আমি যখন স্কুলে যেতাম, তখন আমি দেখতাম যে, আমার সব বন্ধুর বাবা তাদের সঙ্গে এসেছে। আমার খুব মন খারাপ হতো। তুমি কবে আসবে বাবা আমার খুব কষ্ট হয়। তুমি ঢাকায় থাকতে আমার কেমন লাগত, সেটাই আমি এই চিঠির মাধ্যমে তোমার কাছে আমার অনুভূতি প্রকাশ করলাম…
তৃতীয় শ্রেণি, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া