আল জুনায়েদ
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ১৪ মিনিট আগে
প্রিয় বাবা,
কেমন আছো? প্রতিদিন তো কত কথাই হয়, কিন্তু কখনও এভাবে তোমাকে চিঠি লেখা হয়নি, আজ হঠাৎ মনে হলো, মুখের চেয়ে কলমেরর টানে বোধহয় মনের অনুভূতিগুলো বেশি সহজে প্রকাশ করা যায়। তাই এই চিঠি।
বাবা, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি আমাদের জন্য যা যা করেছ, তার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। নিজের সব ইচ্ছে, আরাম-আয়েশ বিসর্জন দিয়ে তুমি সব সময় আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছ। যখনই কোনো বিপদে পড়েছি বা ভেঙে পড়েছি, তোমার ওই শক্ত হাতখানি আমার মাথায় এসে সব ভয় দূর করে দিয়েছে।
তুমি শুধু বাবাই নও, তুমি আমার জীবনের সবচেয় বড় শক্তি, আমার আদর্শ এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়। হয়তো প্রতিদিন তোমাকে বলা হয় না যে, আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো বাবা, আমার জীবনের প্রতিটি সাফল্যে, প্রতিটি ভালো থাকায় তোমার অবদান মিশে আছে। আমি বড় হয়ে তোমার মতো একজন সৎ, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন মানুষ হতে চাই।
মহান আল্লাহর কাছে সব সময় তোমার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। তুমি সব সময় আমাদের মাঝে এভাবে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থেকো।
অনেক ভালো থেকো বাবা।
ইতি তোমার স্নেহের সন্তান
আল জুনায়েদ
চতুর্থ শ্রেণি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া