× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোটেলগুলোতেও চলছে ফুটবল উন্মাদনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৭:৫৮ পিএম

ফাইভ স্টার হোটেলগুলোতেও চলছে ফুটবল উন্মাদনা

ফাইভ স্টার হোটেলগুলোতেও চলছে ফুটবল উন্মাদনা

ফুটবল জ্বরে বিশ্ব ভুগছে। সেই উন্মাদনা চলে এসেছে বাংলাদেশের বড় বড় হোটেল রেস্তোরাতেও। ফাইভ স্টার হোটেলগুলোও এই উপলক্ষে নানা অফার দিচ্ছে। চলুন এমনই কিছু অফার সম্পর্কে জেনে নেয়া যাক। 

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় মেগা ফুটবল ম্যানিয়া

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর উত্তেজনায় মেতে উঠতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজন করেছে মেগা ফুটবল ম্যানিয়া। বিগ স্ক্রিনে প্রিয় দলের অনবদ্য খেলা দেখার পাশাপাশি থাকছে দারুণ সব খাবার, পানীয়। একেবারেই ফ্রি এন্ট্রিতে সদলবলে উপভোগ করতে চলে আসুন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়।

হলিডে ইন ঢাকায় বিশ্বকাপের ম্যাচ ফেস্ট

স্টেডিয়ামের আদলে প্রিয়দলের বিশ্বকাপ খেলা দেখার অভিজ্ঞতা দিতে হলিডে ইন ঢাকা আয়োজন করেছে ম্যাচডে ফেস্ট। জনপ্রতি মাত্র ১৫০০/ টাকায় বিগ স্ক্রিনে টান টান উত্তেজনায় প্রিয়দলের খেলা দেখার পাশাপাশি থাকছে আনলিমিটেড পপকর্ন,সফট ড্রিংক্স, ফ্রেঞ্চফ্রাই - সাথে থাকছে স্টারটার হিসেবে চিকেন উইংস, ভেজিটেবল স্প্রিংরোল বা ফিশ টেম্পুরা থেকে যে কোনটি বেছে নেওয়ার সুযোগ। এছাড়া মেইন কোর্স হিসেবে বিফ বার্গার,পেরিপেরি চিকেন স্লাইডার অথবা চিকেন তান্দুরি রোপ থেকেও যে কোনটি উপভোগের সুযোগ। বন্ধুবান্ধবের সাথে প্রিয়দলের খেলা উপভোগের জন্য আগেই সিট বুক করতে হবে। বিস্তারিত জানতে ফোন : +৮৮০১৩২৪৭১৭০২৫-২৬

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে ‘ফিফা নাইটস অ্যাট ওয়েসিস’ 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তখন ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। হোটেলটি চালু করেছে ‘ফিফা নাইটস অ্যাট ওয়েসিস’, যেখানে ভক্তরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত।

হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত ওয়েসিস লাউঞ্জ বিশ্বকাপ চলাকালে পরিণত হবে এক প্রাণবন্ত ফুটবল আড্ডাকেন্দ্রে। এখানে অতিথিরা অন্য সমর্থকদের সঙ্গে একসঙ্গে বসে বড় পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন প্রতিটি ম্যাচ। অসাধারণ গোল, শেষ মুহূর্তের নাটকীয় জয় কিংবা স্নায়ুচাপের পেনাল্টি শুটআউট—সবকিছুই উপভোগ করা যাবে প্রাণবন্ত পরিবেশে, সঙ্গে থাকবে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের বিশ্বমানের আতিথেয়তা।

অতিথিরা মাত্র ১,০০০ টাকা নেট মূল্যের এন্ট্রি পাসের মাধ্যমে এই আয়োজনের অংশ হতে পারবেন। পাসের সম্পূর্ণ মূল্য খাবার ও পানীয় ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। বিশ্বকাপের আমেজ আরও বাড়াতে হোটেলটি নিয়ে এসেছে বিশেষ ফিফা - অনুপ্রাণিত মেনু, যেখানে থাকবে সিগনেচার গ্রিল, গুরমে বার্গার, তাজা পিজ্জা, শেয়ারিং প্ল্যাটার, বিভিন্ন স্ন্যাকস এবং সুস্বাদু ডেজার্ট।

রাতের ম্যাচ উপভোগ করতে আগ্রহীদের জন্য রয়েছে বিশেষ, ফিফা স্টেকেশন প্যাকেজ যার মূল্য শুরু ১১,৯৯৯ টাকা থেকে (দুইজনের জন্য)। এই প্যাকেজে থাকছে:

সকালের নাশতা

ফিফা নাইটস অ্যাট ওয়েসিস - এ বিনামূল্যে প্রবেশ

নির্বাচিত ফিফা মেনু আইটেমে ২০% ছাড়

বিকেল ৪টা পর্যন্ত লেট চেক-আউট সুবিধা

আয়োজনকে আরও আকর্ষণীয় করতে Air Astra-এর সঙ্গে যৌথভাবে বিশেষ র‍্যাফেল ড্র-এর ব্যবস্থা করা হয়েছে। এতে তিনজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন কক্সবাজারে যাওয়া-আসার বিমান টিকিট। এছাড়াও পুরো টুর্নামেন্টজুড়ে থাকবে ম্যাচ প্রেডিকশন প্রতিযোগিতা, ফ্যান চ্যালেঞ্জ, ইনফ্লুয়েন্সার উপস্থিতি এবং ম্যাচ-নাইট সারপ্রাইজ।

এই বিশ্বকাপ মৌসুমে শহরের ফুটবলপ্রেমীরা একত্রিত হোন সেই জায়গায়, যেখানে পুরো শহর বিশ্বকাপ দেখবে একসঙ্গে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা