× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে করপোরেট সেশন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৭:২২ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১৭:৩২ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর যৌথ উদ্যোগে করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর যৌথ উদ্যোগে করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর যৌথ উদ্যোগে 'লার্ন টু লিড' (Learn to Lead) শীর্ষক একটি বিশেষ করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে এই আয়োজনটি সম্পন্ন হয়। ভবিষ্যতে কর্পোরেটে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই আয়োজনে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর বিজনেস ইউনিট হেড, জনাব জাহিন সাজিদুল ইসলাম। দিনব্যাপী এই আয়োজনটি মূলত দুটি প্রধান অংশে বিভক্ত ছিল। 

ফ্যাকাল্টি কানেক্ট সেশন: এই পর্বে ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে একাডেমিক শিক্ষার সঙ্গে বর্তমান কর্পোরেট জগতের চাহিদার ব্যবধান কীভাবে কমিয়ে আনা এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা যায়, তা নিয়ে  আলোচনা হয়।

দ্য মাস্টারক্লাস: এই সেশনটি ছিল সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য। দেশের চাকুরির বাজারে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ করপোরেট এন্ট্রি পয়েন্টে, বিশেষ করে 'ইউনিলিভার লিডার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম' (ULIP) এবং 'ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম' (UFLP)-এ শিক্ষার্থীরা কীভাবে নিজেদের যোগ্য করে তুলবে এবং সফল হবে, সেই বিষয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষভাগে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিয়ে স্পিকারদের বিভিন্ন প্রশ্ন করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা