× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধুনট থেকে বিশ্বমঞ্চে নাঈম

জয় করলেন দুই স্বর্ণপদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

তরুণ উদ্ভাবক মো. নাঈম ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক গৌরবময় সাফল্য বয়ে এনেছেন

তরুণ উদ্ভাবক মো. নাঈম ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক গৌরবময় সাফল্য বয়ে এনেছেন

বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের তরুণ উদ্ভাবক মো. নাঈম ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক গৌরবময় সাফল্য বয়ে এনেছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ (আইডব্লিউসি) ২০২৬’ এবং ‘আন্তর্জাতিক আবিষ্কার ও উদ্ভাবন প্রতিযোগিতা (আই-থ্রি-সি) ২০২৬’-এ অংশ নিয়ে তার নেতৃত্বাধীন দল ‘টিম অ্যাকুয়ানার বগুড়া’ দুটি স্বর্ণপদক অর্জন করেছে।

নাঈম ইসলাম বর্তমানে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি ‘সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব বগুড়া (এসআরসিবি)’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ‘টিম অ্যাকুয়ানার বগুড়া’-এর দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্রতিযোগিতায় তার সঙ্গে সফটওয়্যার ডেভেলপার হিসেবে অংশ নেন মো. আবু হোসেন।

গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে এই সাফল্য অর্জন নাঈম ইসলামের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও উদ্ভাবনী চিন্তার অনন্য উদাহরণ। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাকে কেন্দ্র করে তার নিরলস প্রচেষ্টা আজ বিশ্বমঞ্চে স্বীকৃতি লাভ করেছে। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী নাঈম ইসলাম বিশ্বাস করেন, সঠিক দিকনির্দেশনা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে গ্রামের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার কাজ করে যাচ্ছেন।

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি ধুনট, বগুড়া এবং সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা ও সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই সাফল্য। নাঈম ইসলামের এই কৃতিত্বে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাঠপাড়া গ্রাম, ধুনট উপজেলা এবং বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রতিক্রিয়ায় নাঈম ইসলাম বলেন, ‘স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা; আলহামদুলিল্লাহ, আজ সেই স্বপ্ন স্বর্ণপদকের গৌরবে রূপ নিয়েছে।’ তিনি দেশের সব তরুণ উদ্ভাবক, কারিগরি শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও তিনি দেশের জন্য আরও বড় অর্জন এনে দিতে পারেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে পারেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা