রহীম শাহ
প্রকাশ : ১১ জুন ২০২৬ ১৪:২৪ পিএম
আমরা সবাই বনের যত পাখি
সবুজ গাছের ডালে বসে থাকি।
গাছের ডালে বাসা বানাই
ঘুমাই গাছের ডালে
গাছের পাতা ছাতা হয়ে
থাকে কালে কালে।
গাছের ফুলের সুবাস মাখি রোজ
ফুলের থেকে মধু করি খোঁজ।
গাছের ফলে আহার করি
গাছ থেকে নিই শ্বাস
সারা বছর গাছে গাছে
আমরা করি বাস।
গাছ আমাদের চিরকালের আপন
গাছের সাথে চলছে জীবনযাপন।
গাছের দুখে আমরা কাঁদি
গাছের সুখে হাসি
আমরা পাখি সারা জীবন
গাছকে ভালোবাসি।