× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভর্তি তথ্য

ঢাবির আইবিএতে এসিবিএ কোর্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঢাবির লোগো ও আইবিএ ভবনের কোলাজ ছবি

ঢাবির লোগো ও আইবিএ ভবনের কোলাজ ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) নিয়মিত পরিচালনা করে আসছে তাদের ফ্ল্যাগশিপ সার্টিফিকেট প্রোগ্রাম অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন (এসিবিএ)। এই কোর্সের ২৩তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৬ মাসের এই প্রোগ্রাম সাজানো হয়েছে সমসাময়িক বিজনেস মডেল ও করপোরেট চাহিদাকে মাথায় রেখে। 


আরও পড়ুন
চার তরুণের বাজিমাত

ক্লাসের সময়সূচি

কর্মজীবী পেশাজীবীদের সময়ের কথা বিবেচনা করে এই কোর্সের ক্লাসগুলো সাজানো হয়েছে কেবল সপ্তাহান্তের ছুটির দিনে। আইবিএ ভবনে প্রতি শুক্র ও শনিবার এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুলাই থেকে এই ব্যাচের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মডিউল টানা ৩ সপ্তাহ ধরে পড়ানো হবে। ক্লাস হবে শুক্রবার সকাল ৯টা ৩০ থেকে দুপুর ১২টা ৩০ এবং বেলা ২টা ১৫ থেকে বিকাল ৫টা ১৫ পর্যন্ত। শনিবার সকাল ৯টা ৩০ থেকে দুপুর ১২টা ৩০ এবং বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

যারা আবেদন করতে পারবেন

আইবিএর এই বিশেষায়িত কোর্সে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও পেশাদার কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে (ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ-৪.০০-এর মধ্যে অন্তত ২.০০ থাকতে হবে)। এর পাশাপাশি যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। আবেদনের অফিসিয়াল লিংক : https://acba.iba-du.edu। ২৩তম ব্যাচের জন্য আবেদনের শেষ সময় আগামী ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার। আবেদনকারীদের মধ্য থেকে কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা