শাকিব হুসাইন
প্রকাশ : ১৯ ঘণ্টা আগে
আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
মেঘের রানী ‘মেইল’ করল
সুয্যি মামার কাছে
সেলাম নেবেন সুয্যি মামা
একটা আর্জি আছে!
সাদা মেঘের কণাগুলো
বেশ হয়েছে কালো
গাল ফুলেছে ‘অ্যাংরি’ ওঁরা
নামতে দেওয়াই ভালো।
রোদের ‘ডিউটি’ কমিয়ে যদি
দিতেন ওদের ছুটি
নামত তারা হুড়মুড়িয়ে
করত হুটোপুটি।
জবাব দিল, সুয্যি মামা
তাই হবে তাই হবে
কালো মেঘের দলকে নিয়ে
আমায় ঢাকো তবে।
তখন বেলা দুপুর...
রোদের ছুটি রোদের ছুটি
কালো মেঘের হুটোপুটি
নামল টাপুরটুপুরÑ
রুমঝুম ঝুম রুমঝুম ঝুম
টাপুরটুপুর টুপুর।