× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদে মিঠা

সাদিয়া ইয়াসমিন

প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৩:০৯ পিএম

স্বাদে মিঠা

স্বাদে মিঠা

ঈদের পরও ঘরোয়া আয়োজনে  মজার খাবার দিয়ে টেবিল সাজবেই। খেতে বসে যদি পরিবারের সবাই টেবিলে ভিন্ন স্বাদের কিছু দেখেন, তাহলে বেশ চমকে যাবেন। প্রতিবার যে মিষ্টি খাবারগুলো বানাচ্ছেন এবার না হয় খানিকটা ভিন্ন স্বাদের কিছু হয়ে যাক। আজকের হেঁশেলে জানব ভিন্ন স্বাদের মিষ্টি কয়েকটি খাবারের রেসিপি

মিষ্টি আলুর পানতোয়া

যা যা লাগবে 

মিষ্টি আলু ৫০০ গ্রাম, ১/৪ কাপ গুঁড়ো দুধ, ২ টেবিল চামচ ময়দা, ১ চিমটি বেকিং সোডা, ২টা এলাচ, সামান্য ঘি, ভাজার জন্য পর্যাপ্ত তেল। সিরা বানাতে লাগবে : ২ কাপ চিনি এবং ২ কাপ পানি। ৫ মিনিট জ্বাল করে রেডি করতে হবে।

যেভাবে বানাবেন

মিষ্টি আলু ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে মথে নিতে হবে আঠালো করে, যেন কোনো প্রকার শক্ত না থাকে। এবার বাকি উপকরণ মিশিয়ে একটা আঠাল ডো তৈরি করতে হবে। হাতে ঘি মাখিয়ে গোলাপ জামুন শেপে করে ঠান্ডা তেলে ছাড়তে হবে। এবার একদম হালকা আঁচে ভাজতে হবে। লাল হয়ে এলে নামাতে হবে।

এবার ভাজা পানতোয়াগুলো ঠান্ডা করে, গরম সিরায় দিয়ে ৩-৪ মিনিট জ্বাল করে চুলা বন্ধ করে ২ ঘণ্টা সিরায় ডুবিয়ে রাখতে হবে। এবার ঠান্ডা পানতোয়া/গোলাপজামুন সার্ভিং ডিশে নামিয়ে নিন।

প্রাণহারা 

যা যা লাগবে

দুধ ২ লিটার, ভিনেগার ৫ টেবিল চামচ, পানি ৫ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ, পেস্তা বাদাম (সাজানোর জন্য)। মাওয়ার জন্য : ১/২ কাপ গুঁড়ো দুধ, ১ চামচ ঘি

যেভাবে বানাবেন 

ছানার জন্য ২ লিটার দুধ জ্বাল করে চুলা অফ করে কুসুম গরম অবস্থায় ভিনেগার মেশানো পানি দিয়ে হালকা হাতে নাড়লে ছানা কেটে যাবে। এবার কিছুটা ঠান্ডা পানি ছড়িয়ে পরিষ্কার কাপড়ে ছানা রেখে পানি ঝরিয়ে নিলেই ছানা রেডি। ২ কাপ পরিমাণ ছানা হবে, সেখান থেকে ১ কাপ রেখে দিন। বাকি ১ কাপ ছানাতে চিনি দিয়ে ৫ মিনিট হাত দিয়ে মেখে নিন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে মাখানো ছানা এবং কনডেন্সড মিল্ক দিয়ে চুলায় হালকা আঁচে রান্না করুন। আঠালো হলে নামিয়ে নিন। এবার ঠান্ডা হলে বাকি ১ কাপ ছানা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। হাতের সাহায্যে রাউন্ড শেপ করুন, ১০-১১ পিস প্রাণহারা হবে। গুঁড়ো দুধে ঘি মেখে মাওয়া করে নিয়ে তাতে প্রাণহারাগুলো গড়িয়ে নিন, সঙ্গে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিন। 

আনারস কোরমা 

যা যা লাগবে

১টা বড় আনারস টুকরো করে কাটা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, নারকেলের দুধ ১/২ কাপ, চিনি ১ চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, হলুদ ১ চিমটি (অপশনাল), লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন 

প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে ৫ মিনিট নাড়তে হবে। এবার আদা রসুন বাটা, লবণ দিয়ে নেড়ে নারকেলের দুধ দিয়ে কষাতে হবে। তেল ওপরে উঠে এলে আনারসের টুকরো দিয়ে নাড়াচাড়া করে ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিয়ে মাঝারি আঁচে রেখে দিন। ফুটে উঠলে চিনি দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। ঠান্ডা হলে সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করুন।

ছানার পায়েস

যা যা লাগবে 

ছানার জন্য : দুধ ১.৫ লিটার, ভিনেগার ৩ টেবিল চামচ। পায়েসের জন্য : তরল দুধ ১ লিটার, চিনি ১/৩ কাপ (স্বাদ অনুযায়ী কম বা বেশি হবে), গুঁড়ো দুধ ১/৩ কাপ, এলাচ ৩টা, তেল/ঘি ১ টেবিল চামচ, সাজানোর জন্য : পেস্তা বাদাম, কিশমিশ পছন্দমতো।

যেভাবে বানাবেন 

ছানার জন্য ১.৫ লিটার দুধ জ্বাল করে চুলা অফ করে কুসুম গরম অবস্থায় ভিনেগার মেশানো পানি দিয়ে হালকা হাতে নাড়লে ছানা কেটে যাবে। এবার কিছুটা ঠান্ডা পানি ছড়িয়ে কাপড়ে ছানা রেখে পানি ঝরিয়ে নিলেই ছানা রেডি। এরপর ১ লিটার দুধ জ্বাল করে ঘন করে নিতে হবে। এবার বাদাম কিশমিশ বাদে বাকি সব উপকরণ এবং ছানা হাতে ভেঙে দিয়ে দিন। চুলার জ্বাল মিডিয়াম রেখে ভালোভাবে বলক এলে জ্বাল বন্ধ করে চুলার ওপর রাখুন, এতে ঘন হবে। এবার ঠান্ডা হলে একটা সার্ভিং ডিশে ঢেলে ফ্রিজে রাখুন ২-৩ ঘণ্টা। ফ্রিজ থেকে নামিয়ে তাতে নিজের পছন্দমতো কেটে রাখা পেস্তা, বাদাম, কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলেই রেডি ছানার পায়েস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা