লেখা ও আঁকা : রুয়া মারিয়াম সাফা
প্রকাশ : ২১ মে ২০২৬ ১৫:২৮ পিএম
শহরের এক কোনায় থাকত বাবুল নামের একটি ছেলে। সে একজন গরিব অনাথ বাচ্চা ছেলে। রাস্তা থেকে কাগজ, প্লাস্টিক বোতল ইত্যাদি কুড়িয়ে ভাঙ্গারি দোকানে বিক্রি করে তার জীবন চালাত। সে থাকত ফুটপাতে। একদিন যখন বস্তা নিয়ে ঢাকা শহরের রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার চোখে পড়ে কমলা রঙের খুব সুন্দর একটি পাঞ্জাবি। তার সেই পাঞ্জাবিটা কেনার অনেক ইচ্ছা হলো। কিন্তু তার কাছে এত টাকা ছিল না। তাই সে দিনরাত কাজ করে টাকা জমাতে থাকে এবং প্রতিদিন সে পাঞ্জাবিটাকে দেখে যায়। একদিন তার জামাটা কেনার মতো টাকা জমানো হলো। তখন সে দোকানে গিয়ে দেখতে পায় ওই জামাটি ততক্ষণে বিক্রি হয়ে গেছে। তখন সে মনে খুব কষ্ট পেল। সে অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ঈদের আর একদিন বাকি। কোথা থেকে এসে যেন তার বয়সী একটি ছেলে তাকে ওই জামাটি উপহার হিসেবে দিল। সে খুব খুশি হলো। ঈদের দিন তার খুব আনন্দে কাটল। আমাদের সবার উচিত সব সময় এমন গরিব মানুষের পাশে দাঁড়ানো। তাহলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে অনেক সওয়াব পাওয়া যায়।
ষষ্ঠ শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, ঢাকা