× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ট্রিট ফুড থেকে অসুস্থতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৬:১৩ পিএম

স্ট্রিটফুড থেকে হতে পারে নানা রোগ

স্ট্রিটফুড থেকে হতে পারে নানা রোগ

পরিচিতদের মধ্যে খোঁজ নিলে অনেকেই লিভারের নানা সমস্যায় ভুগছেন এই তথ্য জানা যাবে। এর মধ্যে ফ্যাটি লিভার থেকে শুরু করে সংক্রমণ জনিত হেপাটাইটিস উল্লেখযোগ্য। স্ট্রিট ফুডের কারণে লিভার ড্যামেজ হতে পারেÑ এই শঙ্কার কথা অজানা না হলেও সতর্কতা সেভাবে কেউ মানেন না।

স্ট্রিট ফুড দেখতে রঙিন হলেও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার, নোংরা পানি বা বারবার ভাজা তেল ব্যবহার করলে তা লিভারের ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, শরীরে নানা ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে ধীরে ধীরে রোগ বাড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক কী কী ঝুঁকি হতে পারে এবং কীভাবে এড়াবেন- 

হেপাটাইটিস 

হাত ভালোভাবে পরিষ্কার না করে সেই হাতেই হাতে খাবার তৈরি, ফুটানো পানির বদলে নোংরা পানি ব্যবহার বা ঠিকমতো রান্না না করা খাবার থেকে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাস ছড়াতে পারে। এই ভাইরাস লিভারে সংক্রমণ ঘটায়। এই অসুখ হলে রোগীর মধ্যে চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, দুর্বল লাগা, জ্বর, বমিভাব, পেটব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। 

লিভার ক্যানসার 

স্ট্রিট ফুড তৈরিতে অনেক দোকানে পুরনো তেল, মাংস, বাসি মসলা বা নষ্ট খাবার ব্যবহার করা হয়। এসবের ব্যবহারে খাবারে বিষাক্ত পদার্থ তৈরি হয়, যা লিভারকে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ফেলতে পারে। লিভার ক্যানসারের জন্য দায়ী ‘অ্যাফ্লাটক্সিন’ নামের বিষও তৈরি হতে পারে এসব খাবার থেকে।  

ব্যাকটেরিয়ার সংক্রমণ 

প্রতিটি খাবার তৈরিতে পানি একটি প্রয়োজনীয় উপাদান। এ পানি যাতে বিশুদ্ধ ও নিরাপদ কি না, সেটা নিশ্চিত হতে হবে। যে পানিতে ইকোলাই ও স্ট্রেপটোকক্কাই নামক দুটি ব্যাকটেরিয়া থাকে, সেই পানি থেকে দেহে সংক্রমণ ঘটতে পারে। এজন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। দূষিত পানি পান করলে বা দূষিত পানি দিয়ে রান্না করলেও মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আবার নোংরা পরিবেশে রান্না করলেও সংক্রমণ ঘটতে পারে। 

খাদ্য বিষাক্ত হয়ে যায়

মানুষকে বলা যায় জীবাণুর অন্যতম বাহক। এ জীবাণু আসে মানুষের ত্বকের সংস্পর্শে এবং কফ-থুতু-হাঁচি কাশির মাধ্যমে। যেসব জীবাণুর জন্য খাদ্য বিষাক্ত হয়ে যায়, তার মধ্যে ক্লস্টিডিয়াম বটুলিনাম উল্লেখযোগ্য। এ জীবাণু মাটিতে যতক্ষণ থাকে ততক্ষণ কোনো রোগ উৎপন্ন করে না। তবে যখনই খাদ্যের মধ্যে প্রবেশ করে তখনই দ্রুত বংশবিস্তার করে ও বিষাক্ত পদার্থ নিঃসরণ করে। তাই যারা খাবার তৈরি করছেন তাদের অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। 

করণীয় 

  • গরম ও সদ্য রান্না করা খাবার বেছে নিন
  • কাটা ফল বা খোলা সালাদ না খাওয়াই ভালো 
  • খুব কালো বা পুরনো তেলে ভাজা খাবার খাবেন না 
  • খাবার তৈরির পরিবেশ কতটকু পরিষ্কার, আশপাশে অতিরিক্ত ধূমপান করা হয় কি না খেয়াল করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা