× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় এআই অলিম্পিয়াড ১৬ মে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১১:১৭ এএম

জাতীয় এআই অলিম্পিয়াড ১৬ মে

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, শনিবার। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শেষ হয়েছে এ অলিম্পিয়াডের বাছাইপর্ব।

এখন চলছে আঞ্চলিক বাছাইপর্ব, চলবে ১০ মে পর্যন্ত। এবারের আসরের আঞ্চলিক ও ই-অলিম্পিয়াডের সময়সূচি অনুযায়ী, গত ২ মে বিইউবিটি ক্যাম্পাসে ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরপর গত শুক্রবার রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে এ অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। গতকাল শনিবার রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হলো রাজশাহী কলেজে, চট্টগ্রাম আঞ্চলিক পর্ব চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এবং খুলনা আঞ্চলিক পর্ব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। যেসব জেলার কাছাকাছি কোনো আঞ্চলিক ভেন্যু নেই, সেসব জেলার শিক্ষার্থীদের জন্য আজ রবিবার অনলাইনে ই-অলিম্পিয়াডের আয়োজন করা হবে।

তৃতীয়বারের মতো আয়োজিত বিডিএআইও প্রতিযোগিতাটি এবার দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত। এআই চ্যালেঞ্জ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে এইচএসসি ২০২৬, এ-লেভেল, আলিম এবং পলিটেকনিক ইনস্টিটিউটের (৪র্থ সেমিস্টার) ২০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এই ক্যাটাগরির প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্লাটফর্ম ক্যাগলে অনুষ্ঠিত হবে। এর নিবন্ধন ফি মাত্র ১০০ টাকা। অন্যদিকে ষষ্ঠ থেকে এসএসসি ২০২৬ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে এআই কুইজ। এতে অংশ নেওয়া যাবে একদম বিনামূল্যে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা