× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাভেল রাইটার্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৯ মে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১১:০৫ এএম

আপডেট : ০৭ মে ২০২৬ ১১:২৫ এএম

বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন লোগো। ছবি: সংগৃহীত

ভ্রমণ সাহিত্য ও সৃজনশীল লেখনীর উৎকর্ষ উদযাপনে করতে আগামী ৯ মে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অ্যাওয়ার্ডস ফর ট্রাভেল অ্যান্ড ক্রিয়েটিভ এক্সিলেন্স ২০২৫’। বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (বিটিডাব্লিউএ) আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানটি দেশের ভ্রমণলেখক, আলোকচিত্রী ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে বালে প্রত্যাশা আয়োজকদের।

ঢাকার বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে বিকেল ৪টায় শুরু হবে এই আয়োজন। অনুষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভ্রমণ ও সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেয়া হবে। পুরস্কারের বিভাগগুলো হলো—ভ্রমণ সাহিত্য, ভ্রমণ আলোকচিত্র, অ্যাডভেঞ্চার বিষয়ক লেখা, ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন (ভ্রমণ বিচিত্রা), ভ্রমণ-সংক্রান্ত ডিজাইন এবং ভ্রমণ বিষয়ক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন।

অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বগুলোর মধ্যে থাকবে নির্বাচিত ভ্রমণকাহিনী পাঠ, পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা এবং দেশের খ্যাতিমান ভ্রমণলেখক ও আলোকচিত্রীদের প্রাণবন্ত আড্ডা।

এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন কার্টুন ম্যাগাজিন ‘উন্মাদ’-এর সম্পাদক আহসান হাবীব, ভোক্তা অধিকার এসোসিয়েশন সভাপতি এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং লেখক-সাংবাদিক রাজীব নূর।

প্রসঙ্গত, বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন একটি অলাভজনক সংগঠন, যা দেশের ভ্রমণ সাহিত্যকে সমৃদ্ধ করা এবং সৃজনশীল লেখকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একতাবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা