× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই বরিশালের জিএমএম অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৩:৩৭ পিএম

জেসিআই বরিশালের উদ্যোগে জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

জেসিআই বরিশালের উদ্যোগে জেনারেল মেম্বারস মিটিং অনুষ্ঠিত হয়েছে।

জেসিআই বরিশালের উদ্যোগে প্রথম জেনারেল মেম্বারস মিটিং (জিএমএম) এবং অরোরা হাসপাতাল ও মেডপ্রো সলিউশনের সঙ্গে গুরুত্বপূর্ণ এমওইউ সাইনিং সেরিমনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নকিবুল হক, চ্যাপ্টার মেন্টর ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইশরাত তানভীর শিমু এবং জেসিআই বাংলাদেশের বিভিন্ন চ্যাপ্টারের সম্মানিত লোকাল প্রেসিডেন্টবৃন্দ।

জেনারেল মেম্বারস মিটিং সেশনটি ছিল বেশ ফলপ্রসূ, যেখানে সংগঠনের চলমান কার্যক্রমের উপর গঠনমূলক রিভিউ, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কার্যকর আইডিয়া এক্সচেঞ্জ এবং লিডারশিপ ডেভেলপমেন্ট ও কমিউনিটি ইমপ্যাক্ট জোরদারের লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অরোরা হাসপাতাল ও মেডপ্রো সলিউশনের সঙ্গে এমওইউ স্বাক্ষর। যার মাধ্যমে জেসিআই বাংলাদেশের সকল সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধাসহ উন্নত মানের মেডিকেল ও ডক্টর সার্ভিস নিশ্চিত করার একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই উদ্যোগটি জেসিআই বরিশালের আয়োজনে বাস্তবায়িত হয়, যা সদস্যদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সভায় নবনিযুক্ত বোর্ড অব ডিরেক্টরসকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। তাঁদের সুদূরপ্রসারী চিন্তাধারা ও অঙ্গীকার সংগঠনের কার্যক্রমকে নতুন গতি ও প্রাণশক্তি দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় উপস্থিত সবার পক্ষ থেকে।

জেসিআই বরিশাল আগামীতেও টেকসই ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করে যাবে এবং আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের ক্ষমতায়নে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা