× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃত্তি নিয়ে ইউরোপে পড়ার সুযোগ

সাহিদা আক্তার

প্রকাশ : ০৩ মে ২০২৬ ১১:২২ এএম

আপডেট : ০৩ মে ২০২৬ ১১:৫৪ এএম

ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি স্কলারশিপ ২০২৬

ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি স্কলারশিপ ২০২৬

ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি নামের একটি বৃত্তির আবেদন চলছে। ২০২৬ সালের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তিতে আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। বিশেষ করে যারা ওয়ার্ক, অর্গানাইজেশনাল অ্যান্ড পার্সোনেল সাইকোলজিতে (ডব্লিউওপি-পি) উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

দুই বছর মেয়াদি এই স্নাতকোত্তর প্রোগ্রাম ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পরিচালিত হয়। এতে টিউশন ফি, মাসিক ভাতা, ভ্রমণ ব্যয়, স্বাস্থ্যবীমাসহ সম্পূর্ণ আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রোগ্রামের বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ প্রোগ্রাম পরিচালিত হয়। আন্তর্জাতিক কর্মক্ষেত্রে গবেষণা ও সাংগঠনিক মনোবিজ্ঞানে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেয় শিক্ষার্থীদের। এটি একটি মোবিলিটিভিত্তিক মাস্টার্স প্রোগ্রাম, যেখানে শিক্ষার্থীদের অন্তত দুটি ইউরোপীয় দেশে অধ্যয়ন করতে হয়। ফলে তারা বহু সাংস্কৃতিক শিক্ষার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন।

সুযোগ-সুবিধা

  • মাসিক প্রায় ১ হাজার ইউরো ভাতা
  • পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
  • ভ্রমণ ব্যয়ের সহায়তা
  • স্বাস্থ্যবীমা সুবিধা

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের জন্য যেসব যোগ্যতা প্রয়োজনÑ  ন্যূনতম B2 লেভেলের ইংরেজি দক্ষতা, মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি, শক্তিশালী একাডেমিক ফল, গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, প্রেরণাদায়ক বক্তব্য ও স্পষ্ট ক্যারিয়ার লক্ষ্য, আগে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপপ্রাপ্ত ব্যক্তিরা আবার আবেদন করতে পারবেন না।

আবেদনের প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য: https://www.erasmuswop.org/news/call-for-consortium-scholarships-2026-2028-is-now-open/

আবেদনের শেষ সময় : ১০ মে ২০২৬

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা