মুনিরা হাসান
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৫:৩০ পিএম
কাঁচা আমে খানা
বাজারে নতুন আম উঠে গেছে বেশ কয়েক দিন আগেই। আচার বানানো বা মাখিয়ে খাওয়া ছাড়াও নানাভাবে আম খাওয়া যায়। আজকের হেঁশেলে রইল এমনই কয়েকটি রেসিপি।
আম দিয়ে ছোট মাছের পাতুরি
যা যা লাগবে
ছোট মাছ ২৫০ গ্রাম, কাঁচা আম কুঁচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ২টি, কাঁচা মরিচ ৪/৫টি, হলুদ ও মরিচগুঁড়া হাফ চা-চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা

যেভাবে বানাবেন
ছোট মাছ ভালো করে ধুয়ে এতে একে একে সব উপকরণ একসঙ্গে ভালোমতো মাখিয়ে সামান্য পানি দিয়ে চুলায় দিয়ে রান্না করতে হবে। পানি শুকিয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আম পোড়া ভর্তা
যা যা লাগবে
কাঁচা আম ২টা, রসুন ৫-৬টা, চিনি ২ চা-চামচ, মরিচগুঁড়া সামান্য, চিলি ফ্লেক সামান্য, সরিষার তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী

যেভাবে বানাবেন
কাঁচা আম ও রসুন পুড়িয়ে চটকে নিতে হবে। এবার একে একে বাকি উপকরণগুলো ভালোমতো মেখে নিলেই ভর্তা রেডি।
আম বরইয়ের ডাল
যা যা লাগবে
কাঁচা আম ১টা, বরই ৭-৮টি, পাঁচফোড়ন ১ চা-চামচ, হলুদগুঁড়া সামান্য, তেল ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুসারে

যেভাবে বানাবেন
আম ও বরই ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। ভালোমতো সিদ্ধ হয়ে গেলে এতে হলুদগুঁড়া ও চিনি দিন। গোটা পাঁচফোড়ন দিয়ে বাগাড় দিয়ে পরিবেশন করুন।
আম ভাজা
যা যা লাগবে
আম স্লাইস করা ১টা, চিনি সামান্য, মরিচগুঁড়া সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, বেসন ১ কাপ, ভাজার জন্য সাদা তেল

যেভাবে বানাবেন
আম ধুয়ে কেটে স্লাইস করে লবণ মাখিয়ে রাখুন। এবার অন্য একটি পাত্রে ভাজার জন্য বেসন, লবণ ও মরিচগুঁড়া দিয়ে ব্যাটার করে নিন। আম ভালোমতো ধুয়ে সামান্য চিনি ও মরিচগুঁড়া মাখিয়ে বেসনের ব্যাটারে মাখিয়ে তেলে ডিপ ফ্রাই করুন। সাদা ভাত ও ডালের সঙ্গে আম ভাজা খেতে দারুণ লাগে।