× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক পরীক্ষাতেই ডিমের ভালোমন্দ

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৪:৪৯ পিএম

এক পরীক্ষাতেই ডিমের ভালোমন্দ

এক পরীক্ষাতেই ডিমের ভালোমন্দ

ডিম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। সকাল থেকে রাত নানা সময়েই খাবার নিয়ে ভাবনা থাকে আমাদের। এ সময় বাঁচোয়া হিসেবে ডিমের নামটাই প্রথমে আসে। ডিম সিদ্ধ, ভুনা, ভাজি, পোচ- সবভাবেই একে খাওয়া যায়। তবে এক ট্রে ডিম কিনে আনলে অনেক সময় বেশ কয়েকটি পচা পাওয়া যায়।

রান্না করার সময় পচা ডিম দেখলে বিরক্তির শেষ থাকে না। তবে এই ঝক্কি নেওয়ার আগে যদি ডিম কেমন বুঝে নেওয়া যায়, তাহলে ঝামেলাহীন থাকা যাবে। জেনে নিন বাজার থেকে ডিম কিনে ফ্রিজে ভরার আগেই কীভাবে যাচাই করবেন এটি পচা না কি ভালো।

১. একটি বড় পাত্রে পানি নিয়ে ডিমগুলো ডুবিয়েই কিন্তু পচা ডিম চিনে ফেলা যায় সহজেই। ডিম ভালো হলে সেগুলো পাত্রের তলায় ডুবে থাকবে, আর পচাগুলো পানির ওপরে ভাসতে থাকবে।

২. আরও একটি উপায় হচ্ছে- শব্দ শুনে পরীক্ষা করা। ডিম ঝাঁকানোর সময় যদি কোনো শব্দ না শুনতে পান, তাহলে বুঝবেন ডিম তাজা। আর যদি ঢক ঢক আওয়াজ পান, তাহলে বুঝবেন ডিম পচে গেছে।

৩. আলোর সামনে ধরলেও ডিম ভালো আছে কি না তা পরীক্ষা করা যায়। যদি ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান, তবে বুঝতে হবে পচন ধরতে শুরু হয়েছে। ডিমের ভেতর কালচে দাগ দেখতে পেলেও বুঝতে হবে সেটি আর খাওয়ার যোগ্য নয়। 

৪. অমলেট তৈরির জন্য ডিম ফাটানোর সময় সতর্ক থাকুন। ডিমটি বাটিতে ফাটিয়ে যদি দেখেন কুসুম ঘন রয়েছে, তবে বুঝবেন এটি ভালো। আর কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে, ডিমটি নষ্ট।

৫. ডিমের গন্ধ শুঁকেও পচা কি না, তা বুঝতে পারবেন সহজেই। পচে গেলে ডিমের ভেতর থেকে পচা গন্ধ আসবে। অনেক ডিমে পোকাও ধরে যেতে পারে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা