× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টমাক ফ্লু

আয়শা সিদ্দিকা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৪:১৪ পিএম

খাবারে বিষক্রিয়ার কারণে হতে পারে স্টমাক ফ্লু

খাবারে বিষক্রিয়ার কারণে হতে পারে স্টমাক ফ্লু

দেশে দাবদাহ বেড়েই যাচ্ছে। এর মধ্যে বাইরের নানা খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু খেয়াল করেছেন বাইরে না খেয়ে ঘরের খাবারেও যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন? এমনকি ছোটদেরও বমি, পেটব্যথা হচ্ছে। এই সমস্যার নাম স্টমাক ফ্লু। তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রির মধ্যে থাকলে নানা ভাইরাস ও ব্যাকটেরিয়ার উৎপাত বেড়ে যায়। ফলে খাবার এমনকি পানি থেকেও দ্রুত সংক্রমণ ছড়ায়। বাইরের খাবার বা বাড়িতে ফ্রিজে রেখে দেওয়া বাসি খাবার থেকেও এই সমস্যা হতে পারে। ইদানীং খাবার থেকে বিষক্রিয়া ঘটার ঘটনা বেশি দেখা যাচ্ছে।

এ বিষয় নিয়ে গবেষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। গবেষণা অনুযায়ী, অধিকাংশ ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া উষ্ণ ও আর্দ্র পরিবেশে প্রতি ২০ মিনিটে দ্বিগুণ সংখ্যায় বৃদ্ধি পায়। একে বাইনারি ফিশন বলে। ফলে দীর্ঘ সময় রেখে দেওয়া খোলা খাবার বা ফ্রিজে রাখা বাসি খাবারেও অসংখ্য জীবাণু জন্মাতে পারে। তাই বাইরের খাবার না খেয়ে বাড়িতেই দুদিনের বাসি খাবার খেলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশি। কেটে রাখা কাঁচা সালাদ বা কয়েক ঘণ্টা আগে কেটে রাখা ফল থেকেও জীবাণু সংক্রমণ হতে পারে।

তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই কোলাই ব্যাকটেরিয়ার প্রকোপ বেড়েছে; যা থেকেই খাবারে বিষক্রিয়ার ঘটনা ঘটে। বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতা বেশি থাকলে খাবারে পচন দ্রুত হয়। ফলে রান্না করা খাবার কয়েক ঘণ্টার মধ্যেই তার স্বাদ ও গুণমান হারিয়ে ফেলে। তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, যা খাবারের মাধ্যমে পেটে গিয়ে বিষক্রিয়ার কারণ হয়ে ওঠে।

কী কী সতর্কতা মানতে হবে

পাকস্থলীর সংক্রমণ বা স্টমাক ফ্লু থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মের মধ্যে রয়েছে-  

১. রান্না করা খাবার ঘণ্টা দুয়েকের বেশি বাইরে না রেখে দ্রুত ফ্রিজে রাখুন। অবশ্যই খাবারে ঢাকনা দিয়ে রাখতে হবে।

২. কাঁচা সবজি, কাঁচা মাছ বা মাংস, শাকপাতা ভালো করে লবণ গরম পানিতে ধুতে হবে। চাইলে ভিনেগার মেশানো পানি দিয়েও পরিষ্কার করতে পারেন। সবজি বা মাছ-মাংস উচ্চতাপে রান্না করে খেতে হবে।

৩. সালাদ এক ঘণ্টার বেশি রাখবেন না। ফল বা সবজি যা দিয়েই সালাদ বানান না কেন, তাড়াতাড়ি তা খেয়ে ফেলতে হবে।

৪. একই খাবার বারবার গরম করলে তার পুষ্টিগুণ নষ্ট হয় এবং টক্সিন তৈরির আশঙ্কা বাড়ে। সাবধান থাকতে হবে এসব ব্যাপারেও।

৫. খাবার খাওয়ার আগে ভালো করে হাত পরিষ্কার করতে হবে। নিয়মিত সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া জরুরি। 

৬. অনেকে গরম খাবার ফ্রিজে রাখেন। এতে তাপমাত্রার তারতম্য হয়, যা থেকে খাবারে ব্যাকটেরিয়া জন্মে। খাবারের পুষ্টিগুণও নষ্ট হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা