× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ মেধার লড়াই

জাহিদ খান

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৩:১৯ পিএম

শাবিপ্রবিতে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে

শাবিপ্রবিতে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে

‘আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের ১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের (এনইও) বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াডে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের সঙ্গে সিলেট বিভাগীয় পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাবিপ্রবির মানবাধিকার বিষয়ক সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’

 সাস্ট চ্যাপ্টার। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সকাল ১১টায় ফলাফল ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক জান্নাতুন নাঈম। অতিথি, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক এবং বিভাগীয় টপারদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের কো-লিড হালিমা আক্তার জানান, ২০১২ সাল থেকে এই অলিম্পিয়াডের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ নিয়ে শেখার সুযোগ পাচ্ছে। আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। এখন পর্যন্ত বাংলাদেশ এ প্রতিযোগিতায় ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড থেকে অনুপ্রাণিত হয়ে অনেক সাবেক অংশগ্রহণকারী বর্তমানে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে পরিবেশ ও ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা ও গবেষণায় যুক্ত রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা