× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন

সাহিদা আক্তার

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৩:১৬ পিএম

ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন

ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন

ধরিত্রী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সাসটেইনেবল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী অর্গানিক সাবান তৈরির কর্মশালা। সফলভাবে সম্পন্ন হওয়া এ আয়োজন ছিল উদযাপনের তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখেছেন কীভাবে পরিবেশবান্ধব উপায়ে রাসায়নিকমুক্ত অর্গানিক সাবান তৈরি করা যায়।

সৃজনশীলতা ও টেকসই জীবনধারার সমন্বয়ে সাজানো এ আয়োজন বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক সাড়া ফেলে। কর্মশালার বিশেষ আকর্ষণ ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি নিজেও অংশগ্রহণকারীদের সঙ্গে অর্গানিক সাবান তৈরি করেন। তার এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন ভাবনা ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন উদ্যোগের প্রতি প্রাতিষ্ঠানিক সমর্থনের প্রতীক হিসেবে দেখা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা সক্রিয়ভাবে অংশ নেন। ফলে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত, সহযোগিতামূলক ও আন্তঃসম্পর্ক বৃদ্ধির এক অনন্য মিলনমেলা। পরিবেশ অধ্যয়ন ও টেকসই উন্নয়ন বিভাগের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালাটি তত্ত্বাবধান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহানা আফরোজ চৌধুরী। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইউল্যাব তাদের শিক্ষাঙ্গনে পরিবেশ সচেতনতা, টেকসই উদ্ভাবন এবং দায়িত্বশীল জীবনচর্চা প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা