× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ুথ প্লাটফর্মের ফেলোশিপ

তরুণ উদ্যোক্তাদের পাশে ব্র্যাক

ফারুক হাসান

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৩:১১ পিএম

তিনটি উদ্ভাবনী উদ্যোগকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা বা সিড ফান্ডিং দেওয়া হয়েছে

তিনটি উদ্ভাবনী উদ্যোগকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা বা সিড ফান্ডিং দেওয়া হয়েছে

দেশের অনেক তরুণ হাঁটছেন নতুন স্টার্টআপ বা উদ্যোগ তৈরির পথে। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। ব্র্যাকের ইয়ুথ প্লাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’। এই ফেলোশিপের আওতায় নির্বাচিত তিনটি উদ্ভাবনী উদ্যোগকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা বা সিড ফান্ডিং দেওয়া হয়েছে। প্রতিটি উদ্যোগ পেয়েছে ন্যূনতম তিন লাখ টাকা।

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গত ১৬ এপ্রিল এই ফেলোশিপের লেটার অব অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ তরুণ উদ্যোক্তাদের হাতে ফেলোশিপের স্বীকৃতি হিসেবে প্রতীকী চেক তুলে দেন। এ সময় আসিফ সালেহ ফেলোশিপজয়ী তরুণদের কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্লাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। এ বছর ফেলোশিপে অন্তর্ভুক্ত হয়েছে ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিজয়ী তিনটি দলÑ ‘স্টোরিজ অব ইনক্লুশন’, ‘জলশিখা’ এবং ‘গুড্ডু টয়েজ’। এর মধ্যে ‘স্টোরিজ অব ইনক্লুশন’ প্রতিবন্ধী শিশুদের জন্য অডিও বুক তৈরি করছে, নারকেলের খোসা থেকে পরিবেশবান্ধব চারকোল উৎপাদনের প্রকল্প ‘জলশিখা’ এবং শিশুদের জন্য শিক্ষামূলক খেলনা তৈরির প্রকল্প ‘গুড্ডু টয়েজ’। সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে এই উদ্যোগগুলো।

ফেলোশিপবিজয়ী তরুণদের পক্ষ থেকে মুসাররাত জাহান এশা, মারিয়া জাহান রিভা এবং হাসিবুল হাসান তাদের প্রকল্প, ভবিষ্যতের পরিকল্পনা ও স্বপ্নগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, ফেলোশিপ প্রোগ্রামটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত প্লাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা পাবেন সামাজিক উদ্যোক্তা হিসেবে ক্লাসরুমভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরশিপ, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং সিড ফান্ডিং। পাশাপাশি ফেলোশিপের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ রাখা হয়েছে, যেখানে তারা প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা