× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ও কাজল চোখের মেয়ে...

রওনক জাহান পুষ্প

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৩:১১ পিএম

নিয়ম মেনে কাজল দিলে সহজে ছড়ায় না    ছবি- হুমায়রা আনজুম

নিয়ম মেনে কাজল দিলে সহজে ছড়ায় না ছবি- হুমায়রা আনজুম

শাড়ি জড়িয়ে চুলে খোঁপা বেঁধে আয়নায় চোখ তুলে তাকালে সব মেয়েরই চোখে কাজল লাগাতে ইচ্ছা করে। লোকে বলে, কাজল লাগিয়ে প্রিয় মানুষের চোখের দিকে তাকালেও নাকি তার রাগ ভেঙে যায়। এমনই মোহময় সাজের এই উপকরণটি। এই কাজল টানা চোখ নিয়ে কত কত কাব্য, গল্প-উপন্যাস যে তৈরি হয়েছে তার ইয়ত্তা নেই! কিন্তু অনেকে খুব শখ হলেও সঠিকভাবে চোখে কাজল লাগাতে পারেন না। বিশেষ করে যারা মাঝে মাঝে কাজল দেন বা চোখ একটু সেনসিটিভ, তাদের জন্য তো এক রকমের যুদ্ধই বলা যায়। কিন্তু তাই বলে কি সাজ থেমে থাকবে? এর চেয়ে বরং কিছু টিপস ও ট্রিকস সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো ঠিকঠাক করতে পারলে আনাড়ি হাতেও দেওয়া যাবে সুন্দর কাজল।

কাজল লাগানোটা শুধু একটা লাইন টানা না- এটা অনেকটাই টেকনিকের ব্যাপার। আর সেগুলো জানা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়।

মুখ ধুয়ে নিন 

অনেকেই সরাসরি কাজল দিতে যান, কিন্তু চোখের চারপাশে তেল বা ঘাম থাকলে কাজল টিকবে না। তাই কাজল দেওয়ার আগে মুখ ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। চোখের নিচে হালকা কম্প্যাক্ট পাউডার লাগালে কাজল সেট হয়ে থাকে এবং ছড়ায় কম। বিশেষ করে গরমের দিনে এটা না করলে কাজল গলে যাওয়াটা প্রায় নিশ্চিত।

বুঝে কেনা 

সব কাজল একরকম নয়। কোনো কাজল স্মাজি লুকের জন্য ভালো, কোনোটা আবার লং-লাস্টিং। সারাদিন মেকআপ টিকবে এমন চাইলে ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং কাজল বেছে নিন।

সেনসিটিভ চোখের জন্য 

সেনসিটিভ চোখ হলে ‘হাইপোঅ্যালার্জেনিক’ বা ‘ডার্মাটোলজিক্যালি টেস্টেড’ প্রোডাক্ট ব্যবহার করুন। খুব সস্তা বা অজানা ব্র্যান্ড এড়িয়ে চলাই ভালো। এ ছাড়াও বাজারে পাওয়া জেল, পেনসিল, পেন ইত্যাদি বিভিন্ন ধরনের কাজল থেকে নিজের সুবিধামতো কাজলটি বেছে নিন, তাহলে অর্ধেক সমস্যার এখানেই সমাধান হয়ে যাবে। 

রঙিন কাজল 

চাইলে রঙ নিয়েও এক্সপেরিমেন্ট করা যায়, ঘন কালো কাজলের জায়গায় একটু হালকা কালো বা ছাই, বাদামি, নীল, সবুজ, ন্যুড বা সাদা এসব কাজলও বেশ জনপ্রিয়। একটু ভিন্ন ধরনের লুক আনতে এরকম রঙ বেছে নিতে পারেন।

সময় নিয়ে লাইন টানুন 

নতুনরা কাজল দিতে গিয়ে সবচেয়ে বড় ভুল যেটা করে, একবারেই গাঢ় লাইন দিতে যায়। এতে লাইন ভুল হলে মুছতে গিয়ে ছড়িয়ে যায়। ছোট ছোট ধাপে, ধীরে ধীরে সময় নিয়ে লাইনটা টানুন। এতে কন্ট্রোল থাকবে, আর দেখতে ন্যাচারাল লাগবে। সময় হয়ত একটু বেশি লাগবে, কিন্তু ভুল হলে সেটা ঠিক করার ঝামেলার চাইতে এটুকু সময় দেওয়াই ভালো, বরং কাজলটা সুন্দর হলে সাজও সুন্দর হবে।

যেভাবে দিতে পারেন 

যদি কাজল দিতে গিয়ে আপনার হাত কাঁপে বা নড়াচড়ার ভয় থাকে, তাহলে এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। কাজল দেওয়ার সময় কনুইটা টেবিল বা ড্রেসিং টেবিলে ঠেকিয়ে রাখুন। এতে হাত অনেক স্থির থাকবে। এরপর আস্তে আস্তে হাতে কন্ট্রোল এনে কাজল দিন। আর আয়নার একদম কাছে না গিয়ে একটু দূর থেকে দিলে পুরো লাইনটা ভালোভাবে দেখা যায়। যারা একদম নতুন, তারা আগে নিচের ওয়াটারলাইনে কাজল দিতে শিখুন। এটা তুলনামূলক সহজ। ওপরের ল্যাশ লাইনে কাজল দিতে একটু বেশি প্র্যাকটিস লাগে।

বাইরে যাওয়ার আগে  

  • বৈশাখ মানেই হয় গরম, নয়তো বৃষ্টি। এ সময়ে বাইরে যাওয়ার সময় চোখে কাজল দিলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই সমস্যা এড়াতে কয়েকটি টিপস কাজে লাগাতে পারেন।
  • কাজল দেওয়ার পর তার ওপর হালকা করে কালো আইশ্যাডো বা কম্প্যাক্ট পাউডার ব্রাশ দিয়ে চাপ দিয়ে লাগান। এতে কাজল সেট হয়ে যায় এবং সহজে ছড়ায় না।
  • কাজল দেওয়ার পর নিচে হালকা লুজ পাউডার বা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলে চোখের নিচে ছড়িয়ে ডার্ক সার্কেলের মতো দেখাবে না, আর কালো দাগ পড়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

চোখ যেন না জ্বলে 

যাদের চোখ সেনসিটিভ বা কাজল দিলে চোখ জ্বলে, তারা এই কয়েকটি বিষয় মেনে চলুন।

  • ওয়াটারলাইনের একটু বাইরে (ল্যাশ লাইনে) কাজল দিন
  • জেল লাইনার বা পেনসিল লাইনার ব্যবহার করে দেখতে পারেন
  • পুরনো বা মেয়াদোত্তীর্ণ কাজল কখনও ব্যবহার করবেন না
  • চোখে অস্বস্তি হলে জোর করে কাজল না রাখাই ভালো।
  • যারা নতুন কাজল দিচ্ছেন কিন্তু শার্প একটা উইং বা টানা চাচ্ছেন, তারা এভাবে করে দেখুন।
  • লাইন যদি বেঁকে যায়, বা স্মাজ হয়ে যায়, কটন বাড দিয়ে ঠিক করে নিন।
  • কটন বাডে সামান্য মেকআপ রিমুভার নিয়ে শার্প উইং বা ক্লিন এজ তৈরি করা যায়। দেখে বোঝাই যাবে না যে আনাড়ি হাতের কাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা