শেখ সালাহ্উদ্দীন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৫:৪৮ পিএম
‘বিশ খেয়েছে বিশ’
: কে খেয়েছে বল না বাপু
‘ছোট্ট শুভাশীষÑ’
: আহা রেÑ ইশ! ইশ!
কোথায় পেল বিষ?
‘একুশ আছে অক্ষত আর
ঠিক আছে উনিশ
বইয়ের থেকে কামড়ে, চুষে
খেয়েছে সে বিশ।’
: খামোখাই ভয় ধরিয়ে দিস
কুড়ি-ই বল, সমস্যা কী
বলিস কেন বিশ!