× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার

খালিদ আহমেদ রাজা

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ১৬:৩১ পিএম

প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার

বর্তমান বিশ্বকে প্রযুক্তিনির্ভর বিশ্ব বলা হয়। মানুষের জীবনযাত্রাকে আমূল পরিবর্তন করে দিয়েছে। একসময় যে কাজগুলো সম্পন্ন করতে অনেক সময় ও শ্রম লাগত, আজ তা মুহূর্তের মধ্যেই করা সম্ভব হচ্ছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, শিল্পÑ প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তবে প্রযুক্তির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনই এর অপব্যবহারও মানুষের জীবন ও সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

শিক্ষা ক্ষেত্রে

শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের জ্ঞান অর্জন করতে পারছে। অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, ভিডিও টিউটোরিয়াল ইত্যাদি শিক্ষাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে, এ সময় প্রযুক্তির ব্যবহার শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন প্লাটফর্মের মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। ফলে প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

যোগাযোগ ব্যবস্থায়

যতদিন যাচ্ছে বিশ্বে যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমে মানুষ এখন খুব সহজেই একে অন্যের সঙ্গে খুব সহজেই সংযুক্ত থাকতে পারছে। আগে যেখানে একটি চিঠি পৌঁছাতে কয়েক দিন লাগত, এখন একটি বার্তা পাঠাতে মাত্র কয়েক সেকেন্ড বা ন্যানোসেকেন্ড সময় লাগে। এর ফলে পারিবারিক, সামাজিক এবং পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ব্যবসা-বাণিজ্যেও প্রযুক্তির ব্যবহার লেনদেনকে সহজ ও দ্রুত করেছে।

চিকিৎসা ক্ষেত্রে

তবে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অবদান অনস্বীকার্য মানতেই হবে। আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি যেমন এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় অনেক সহজ হয়ে গেছে। প্রযুক্তির সাহায্যে জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এ ছাড়া নতুন নতুন ওষুধ আবিষ্কার ও চিকিৎসা পদ্ধতির উন্নয়ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে এবং জীবনমান উন্নত হচ্ছে। কৃষি ও শিল্প ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার উৎপাদন বৃদ্ধি করেছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সাহায্যে কৃষকরা কম সময়ে বেশি ফসল উৎপাদন করতে পারছে। শিল্প ক্ষেত্রে স্বয়ংক্রিয় মেশিন ব্যবহারের ফলে উৎপাদন দ্রুত ও কার্যকর হয়েছে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।

কর্মসংস্থান

বর্তমানে কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রযুক্তি নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। অনলাইন ভিত্তিক কাজ যেমনÑ ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদির মাধ্যমে অনেক তরুণ-তরুণী স্বাবলম্বী হচ্ছে। প্রযুক্তির কারণে ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি হয়েছে, যা বেকারত্ব দূরীকরণে সহায়ক।

তবে প্রযুক্তির অপব্যবহার সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। এর মধ্যে অন্যতম হলো সময়ের অপচয়। অনেকেই অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ফোন, ভিডিও গেম এবং সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করছে। এতে তাদের পড়াশোনা ও কাজের ক্ষতি হচ্ছে এবং তারা অলস হয়ে পড়ছে।

সাইবার অপরাধ

দেশে আরেকটি বড় সমস্যা হলো সাইবার অপরাধের বৃদ্ধি। প্রযুক্তির অপব্যবহারের ফলে হ্যাকিং, অনলাইন প্রতারণা, তথ্য চুরি এবং ভুয়া খবর প্রচারের মতো অপরাধ বেড়ে গেছে। অনেক সময় মানুষ প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। স্বাস্থ্যগত সমস্যাও প্রযুক্তির অপব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করলে চোখের সমস্যা, মাথাব্যথা, ঘুমের ব্যাঘাত এবং মানসিক চাপ সৃষ্টি হয়। বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এটি আরও বেশি ক্ষতিকর। তারা খেলাধুলা ও শারীরিক কার্যকলাপ থেকে দূরে সরে যাচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। সামাজিক ও নৈতিক দিক থেকেও প্রযুক্তির অপব্যবহার উদ্বেগজনক। অনেকেই অনলাইনে অশালীন বা ক্ষতিকর কনটেন্টে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের চিন্তাভাবনা ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলে। এ ছাড়া সামাজিক মাধ্যমে দিন দিন ভুয়া তথ্য প্রচারের কারণে সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা