× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশাখকে এবার বলছি

পবিত্র সরকার

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৪২ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ১৪:২৪ পিএম

আঁকা :  জয়াদিত্য রায় ঋক, শ্রেণি : কেজি, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

আঁকা : জয়াদিত্য রায় ঋক, শ্রেণি : কেজি, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

বৈশাখ, তুমি নতুন বছর   

নিয়ে আসো প্রত্যেকবার।  

তাই আমাদের শখ জেগে থাকে       

তোমার মুখটি দেখবার। 

  

আনো ঝড়, আনো সুখের বৃষ্টি,         

যার নাম কালবৈশাখী,   

গরম পড়লে, হাঁসফাঁস লোকে       

তাকে করে কত হাঁকাহাঁকি।  

আর কি নতুন আনবে এবার?         

যেটা খুব চাই… পারবে কি?


নতুন বছরে এই দুনিয়ার  

যুদ্ধবাজেরা হারবে কি?  

আশা আছে খুব, তুমি আমাদের        

দিয়ো না আশার গুড়েবালি, 

যদি তা মেটাও, তোমার জন্য        

দু-ঘণ্টা দেব হাততালি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা