× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশাখ : জীবনের ছন্দ

খালেদ হোসাইন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৩৫ পিএম

আঁকা : মাসাবীহ মাহনুর সুবাহ, শ্রেণি : প্রথম, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

আঁকা : মাসাবীহ মাহনুর সুবাহ, শ্রেণি : প্রথম, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

বৈশাখ নিয়ে আসে নয়া নয়া দৃশ্য 

এই মাসে শুরু হয় নয়া ঋতু গ্রীষ্ম। 

মনে জাগে কত আশা কত নয়া চিন্তা 

হয়তো পূরণ হবে, জানি, কোনোদিন তা।


মাঠে মাঠে মেলা হয়, খেলা হয় কত

ছোট বড় সকলেই হয় সমবেত। 

বাতাসে ছড়ায় নানা খাদ্যের ঘ্রাণ

আনচান করে ওঠে সকলের প্রাণ।


কত কথা ভেসে ওঠে সকলের মনে 

একদা কী করেছিল মিলে ভাইবোনে।

উৎসুক কত মুখ কত সুখ নিয়ে 

আনন্দ অফুরান দিতো যে বিলিয়ে–


কারো মনে এতটুকু ছিল না তো খেদ

‘মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ’--  

এই অনুভূতি মনে ছড়াতো পুলক

আমোদিত হতো যেন ভূলোক দ্যুলোক।


আনন্দ-মিছিলে হতো কী যে উল্লাস

কেউ কি সে আনন্দ করিতেছে গ্রাস?

সুন্দর চিন্তার বাস্তবায়ন 

হলে পরে খুশি হবে মানুষের মন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা