× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাপলের নতুন ৭ ডিভাইস

হায়াত মাহমুদ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৩:৫০ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬ ১৩:৫৪ পিএম

অ্যাপলের নতুন ৭ ডিভাইস

অ্যাপলের নতুন ৭ ডিভাইস

টেক দুনিয়ায় সবচেয়ে বড় জায়ান্ট কোম্পানিগুলোর মাঝে সবার সবচেয়ে বেশি আগ্রহ থাকে অ্যাপল নিয়ে। বহু বছর অ্যাপল বিশ্বকে দারুণ সব প্রযুক্তি দিয়ে চমকে দিয়েছে। তেমনই ২০২৬ সালে প্রযুক্তির বাজারে আবার বড়সড় আলোড়ন তুলেছে এই কোম্পানিটি। একসঙ্গে নিয়ে এসেছে সাতটি নতুন ডিভাইস। এই লাইনআপে রয়েছে iPhone 17e, iPad Air (M4), MacBook Air (M5), MacBook Pro (M5 Pro ও Max), MacBook Neo এবং নতুন প্রজন্মের মনিটর। সঙ্গে ঘোষণা দিয়েছে নতুন একটি যুগেরÑ M সিরিজের যুগ। চলুন আজকে একটু এর আদ্যোপান্ত জেনে নিই।

১. iPhone 17e : সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা

অ্যাপলের নতুন iPhone 17e মূলত মিড-বাজেটের ইউজারদের জন্য তৈরি হলেও এতে ফ্ল্যাগশিপ পর্যায়ের বেশকিছু ফিচার যুক্ত করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে প্রায় ৬.১ ইঞ্চির ডিসপ্লে, যা আগের তুলনায় আরও মজবুত ও ব্রাইট। A19 চিপসেট ব্যবহারের ফলে এর পারফরম্যান্স দ্রুত ও স্মুথ, বিশেষ করে এআইভিত্তিক অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে।

ক্যামেরার ক্ষেত্রে ৪৮ মেগাপিক্সেলের মেইন লেন্স ব্যবহার করা হয়েছে, যা আপগ্রেডেড নাইট মোড ও ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। স্টোরেজ বেস মডেলেই ২৫৬ জিবি থেকে শুরু হওয়ায় ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাচ্ছেন। ব্যাটারি লাইফ পুরো দিনের জন্য ব্যবহারের উপযোগী এবং IP68 রেটিং থাকায় এটি ওয়াটার রেসিস্টেন্ট। ওজন প্রায় ১৭০-১৮০ গ্রাম হওয়ায় হাতে ধরতেও অস্বস্তি লাগবে না।

আইপ্যাডের সাধারণ সমস্যা ও সমাধান

২. iPad Air (M4) : ট্যাবলেটে শক্তিশালী পারফরম্যান্স

iPad Air-এর নতুন সংস্করণে M4 চিপ যুক্ত হওয়ায় এটি আগের যেকোনো Air মডেলের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। ডিভাইসটি ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি এই দুটি সাইজে পাওয়া যাচ্ছে। RAM ১২ জিবি হওয়ায় মাল্টিটাস্কিং আরও সহজ হয়েছে। স্টোরেজ থাকছে ১২৮ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট পর্যন্ত। সামনে ও পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় ভিডিও কল ও কনটেন্ট তৈরিতেও বেশ সুবিধা পাওয়া যাবে। ওজন ৪৬৪ গ্রাম ও ৬১৬ গ্রাম হওয়ায় বড় স্ক্রিন থাকা সত্ত্বেও এটি সহজে বহনযোগ্য। তাই ডিজাইনার ও ফ্রিল্যান্সারদের জন্য এটি বেশ কাজের।

৩. MacBook Air (M5) : প্রতিদিনের জীবনে নতুন এক্সপেরিয়েন্স

MacBook Air-এ নতুন M5 চিপ যুক্ত হওয়ায় এটি এখন আরও দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠেছে। ১৩.৬ ইঞ্চি এবং ১৫.৩ ইঞ্চির Liquid Retina ডিসপ্লে ব্যবহারকারীদের দিচ্ছে উজ্জ্বল ও নিখুঁত ভিজ্যুয়াল। ফলে ইউজিং এক্সপেরিয়েন্স হচ্ছে অসাধারণ।

বেস মডেলে ১৬ জিবি RAM থাকার সম্ভাবনা রয়েছে, এবং স্টোরেজ ৫১২ জিবি থেকে শুরু করে ৪ টেরাবাইট পর্যন্ত কনফিগার করা যায়। ১২ মেগাপিক্সেলের Center Stage ক্যামেরা ভিডিও কলকে আরও স্মার্ট করে তুলেছে। ব্যাটারি লাইফ প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, যা দীর্ঘ সময় কাজের জন্য উপযোগী। ওজনও তুলনামূলক কম, ১.২ থেকে ১.৫ কেজির মধ্যে। তাই এটি সহজেই বহনযোগ্য একটি ল্যাপটপ।

জেমিনি-চালিত নতুন সিরিজ আনছে অ্যাপল

৪. MacBook Pro (M5 Pro ও Max) : প্রফেশনালদের জন্য সেরা

MacBook Pro সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে M5 Pro এবং M5 Max চিপ ব্যবহারের মাধ্যমে। এই ডিভাইসগুলো ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি সাইজে পাওয়া যাচ্ছে, যা প্রফেশনালদের কাজের জন্য একদম মানানসই।

RAM ২৪ জিবি থেকে শুরু করে সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত সাপোর্ট করে, যা হাই-এন্ড সফটওয়্যার ব্যবহারে অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করে। GPU ৪০-কোর পর্যন্ত হওয়ায় গ্রাফিক্স কাজ, ভিডিও এডিটিং এবং 3D রেন্ডারিং আরও দ্রুত করা সম্ভব। স্টোরেজ ১ টেরাবাইট বা তার বেশি কনফিগার করা যায়।

৫. MacBook Neo : বাজেট ল্যাপটপে নতুন সূচনা

MacBook Neo অ্যাপলের নতুন এবং সবচেয়ে সাশ্রয়ী ল্যাপটপ। ১৩ ইঞ্চির ডিসপ্লে, A18 Pro চিপ এবং ৮ জিবি RAM নিয়ে এটি মূলত শিক্ষার্থী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি।

স্টোরেজ ২৫৬ জিবি থেকে শুরু হয় এবং ব্যাটারি লাইফ প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। হালকা ওজন ও সহজ ডিজাইনের কারণে এটি বহন করা সহজ। বিশেষজ্ঞদের মতে, iPhone-এ ব্যবহৃত চিপ MacBook-এ ব্যবহার করা অ্যাপলের জন্য একটি নতুন কৌশল, যা ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

৬. M5 Pro ও M5 Max চিপ : এআই যুগের শক্তিশালী ইঞ্জিন

নতুন M5 Pro ও M5 Max চিপ অ্যাপলের পারফরম্যান্সকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। উন্নত CPU ও GPU কোরের কারণে এই চিপগুলো এআই, মেশিন লার্নিং এবং হাই-এন্ড কম্পিউটিং কাজে দ্রুত ফলাফল দিতে সক্ষম।

RAM সাপোর্ট ১২৮ জিবি পর্যন্ত হওয়ায় বড় ডাটা প্রসেসিং সহজ হয়ে গেছে। আগের M1 সিরিজের তুলনায় এই চিপগুলো বেশ স্পিডি, যা ভবিষ্যতের সফটওয়্যার ও অ্যাপ ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ।

৭. নতুন মনিটর : উন্নত ডিসপ্লের নতুন অভিজ্ঞতা 

অ্যাপল তাদের মনিটর লাইনআপেও নতুন আপডেট এনেছে। নতুন Studio Display এবং XDR মনিটরে বড় স্ক্রিন, উন্নত রেজোলিউশন এবং উন্নত অডিও সিস্টেম যুক্ত করা হয়েছে।

5K বা তার বেশি রেজোলিউশন থাকায় কনটেন্ট ক্রিয়েটররা আরও নিখুঁতভাবে কাজ করতে পারবেন। কালার একুরেসি এবং ব্রাইটনেসও আগের তুলনায় উন্নত করা হয়েছে, যা ভিডিও এডিটিং ও ডিজাইনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দাম, ভ্যারিয়েন্ট ও বাজার প্রভাব

এই নতুন ডিভাইসগুলোর দাম মডেল ও কনফিগারেশন অনুযায়ী ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। iPhone 17e-এর দাম শুরু হচ্ছে প্রায় ৫৯৯ ডলার থেকে। iPad Air (M4)-এর ১১ ইঞ্চি মডেল ৫৯৯ ডলার এবং ১৩ ইঞ্চি মডেল ৭৯৯ ডলার দামে পাওয়া যাচ্ছে। MacBook Air (M5) প্রায় ১০৯৯ ডলার থেকে শুরু হলেও কনফিগারেশন অনুযায়ী দাম বাড়ে। অন্যদিকে, MacBook Pro (M5 Pro ও Max)-এর ১৪ ইঞ্চি মডেলের দাম প্রায় ২১৯৯ ডলার এবং ১৬ ইঞ্চি মডেলের দাম প্রায় ২৬৯৯ ডলার, যা প্রিমিয়াম সেগমেন্টকে নির্দেশ করে। নতুন MacBook Neo-এর দামও ৫৯৯ ডলার থেকে শুরু, আর Studio Display ও XDR মনিটরের দাম সাধারণত ১৫৯৯ ডলার বা তার বেশি।

বিশ্লেষকদের মতে, এই লাইনআপ অ্যাপলের বাজার অবস্থান আরও শক্তিশালী করবে। বিভিন্ন দামের ডিভাইস একসঙ্গে আনার ফলে সব ধরনের ব্যবহারকারীদের জন্য বিকল্প তৈরি হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা