প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৬:০২ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬ ১৬:০৪ পিএম
রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে সোনারগাঁও ইউনিভার্সিটি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এবং এটিএন বাংলা যৌথভাবে আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ছায়া সংসদ শীর্ষক এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে সোনারগাঁও ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাইদুল ইসলাম, মাইদুর রহমান রুবেল এবং মো. আল-আমিন।
প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির হয়ে অংশগ্রহণ করেন মো. এহতেসাম রাসূল আলিফ, যিনি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে আরও ছিলেন উম্মে তাইয়্যেবা, মরিয়ম আক্তার মীম, মো. মাহমুদুল হাসান মাহিম এবং আরফান আহমেদ সানভি। তাদের সম্মিলিত প্রচেষ্টা, যুক্তি উপস্থাপনা এবং আত্মবিশ্বাসী অংশগ্রহণ দলকে এই সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।