× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেনাকাটার সময় পাননি? এভাবেও সাজাতে পারেন ঘর

লাবিবা ইরম

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১২:১৮ পিএম

কেনাকাটার সময় পাননি? এভাবেও সাজাতে পারেন ঘর

চলে এসেছে বছরের সবচেয়ে বড় উৎসব ঈদ। ঈদ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। নিজেরা সাজার পাশাপাশি ঘরবাড়ি সাজানোও উৎসবের প্রস্তুতির বড় অংশ। এ সময় ঘরে নানা ধরনের মেহমান আসেন, প্রিয়জনরা আড্ডাতে মেতে ওঠেন। তাই সুন্দর করে ঘর সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ঘর সাজাতে হলে প্রতিবারই যে নতুন জিনিস কিনতে হবে, এমন কিন্তু না। বরং ঘরে থাকা জিনিস দিয়েই দারুণভাবে ঘর সাজিয়ে ফেলা যায়। আসুন একটু দেখে নিই কীভাবে কোনো কিছু না কিনেই ঘরটাকে নতুনরূপে উৎসবের জন্য সাজিয়ে ফেলা যায়।

ঘরবাড়ি পরিষ্কার ও ফার্নিচার সরিয়ে নতুন করে সাজান

অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলার পরের কাজ হচ্ছে ঘর পরিষ্কার করে ফেলা। ঘরবাড়ি ডিপ ক্লিন করে ফেলুন। এরপর ফার্নিচারগুলো সরিয়ে জায়গা চেঞ্জ করে সাজিয়ে ফেলুন। এতে ঘরের চিরাচরিত চেহারা বদলে যাবে, আসবে নতুন একটি লুক। তবে ফার্নিচার সাজানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ঘরে যথেষ্ট জায়গা থাকে বসার বা হাঁটাচলা করার। সাধারণত ঘরের সবচেয়ে বড় পরিবর্তন আনা যায় এভাবেই।

ঘরে থাকা জিনিসকে দিন নতুন রূপ

ঘরের সৌন্দর্য বাড়াতে ঘরে থাকা জিনিসকে নতুন রূপে সাজিয়ে ফেলুন। বিভিন্ন বোতল, বক্স, পুরো সিডি, জার ইত্যাদিকে দড়ি, চুমকি, পুতি, রঙÑ এসব দিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারবেন চমৎকার সব নান্দনিক শোপিস। এ ছাড়া কার্ডবোর্ড, কাগজ, ফুল, পুতিÑ এসব দিয়ে বানিয়ে ফেলতে পারেন নানা ধরনের ওয়াল ডেকোর। এভাবেই আপনার ঘরের সাজে আনতে পারবেন এক শৈল্পিক ছোঁয়া। 

বানিয়ে ফেলুন রঙিন পর্দা

ভাবছেন নতুন পর্দা না কিনে কীভাবে রঙিন পর্দা বানাবেন? বাসায় থাকা রঙিন শাড়ি বা ওড়না যেগুলো কম ব্যবহার করা হয়, সেগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারেন রঙিন পর্দা। এগুলো দেখতে যেমন রঙিন হবে, তেমনই ঘরে আনবে একদম আলাদা একটা সৌন্দর্য। 

বানিয়ে ফেলুন রঙিন কুশন কভার 

পর্দার সঙ্গে ম্যাচ করে বানিয়ে ফেলতে পারেন রঙিন কুশন কভার। ওড়না বা শাড়ি দিয়ে সহজে বাসায় বানিয়ে ফেলতে নানা রকম কুশন কভার। উজ্জ্বল রঙের কুশন কভার ব্যবহার করলে ঘরে উৎসবের আমেজ ফুটে উঠবে।

রঙিন টেবিল রানার ও টেবিল ম্যাট দিয়ে সাজিয়ে নিন

ঈদের সময় খাবার টেবিলের পরিবেশনা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই পরিবেশনায় নতুনত্ব আর উৎসবের আমেজ আনতে ব্যবহার করুন উজ্জ্বল রঙের টেবিল রানার ও ম্যাট। এগুলো বাসায় থাকা বিভিন্ন অব্যবহৃত কাপড় ব্যবহার করে বানিয়ে ফেলতে পারবেন। এতে টেবিল ও খাবার পরিবেশনা দেখাবে বেশ আকর্ষণীয়।

ঘরে ব্যবহার করুন শতরঞ্জি ও ম্যাট

অনেক সময় বাসা একটু পুরনো হলে বা যেসব জায়গায় ময়লা বেশি হয়, সেসব জায়গায় ফ্লোর কালচে দেখাতে পারে। এক্ষেত্রে দারুণ একটি উপায় হলো শতরঞ্জি ও ফ্লোরম্যাট ব্যবহার করা। পুরনো টি-শার্ট, পাটের দড়ি ইত্যাদি দিয়ে দারুণ রঙিন ফ্লোর ম্যাট বানানো যায়। বারান্দা, ড্রয়িংরুমের মেঝেতে তাই বিছিয়ে দিতে পারেন শতরঞ্জি বা ফ্লোর ম্যাট।

খাবার পরিবেশনে আনুন ভিন্নতা

খাবার পরিবেশনের ক্ষেত্রে একটু রঙিন থালাবাসন ব্যবহার করতে পারেন। রঙিন থালাবাসন না থাকলে খাবার আইটেমগুলো রঙিন করতে পারেন। আর খাবার পরিবেশনের ক্ষেত্রে একটু ডিজাইন করে, পরিপাটিভাবে সাজিয়ে দিতে পারেন। খাবার টেবিলে রাখতে পারেন আর্টিফিসিয়াল বা তাজা ফুল। 

ঘরের গাছপালা হোক প্রাকৃতিক ডেকোরেশন

সিঁড়িঘরে বা ড্রয়িংরুমে রাখা গাছগুলোকে ছেঁটে সুন্দর করে সাইজ করে নিন। টব বেশি পুরনো বা ফ্যাকাশে হলে সুন্দর করে রঙ করে নিতে পারেন। টবের ওপরের মাটিতে রঙিন পাথর দিয়ে সাজিয়ে দিতে পারেন। এ ছাড়া বিভিন্ন ইনডোর ছোট ছোট প্লান্ট যেমন ক্যাকটাস, মানিপ্লান্ট ইত্যাদি সুন্দর টাব, কাচের জার ইত্যাদিতে করে ডাইনিং রুমের বেসিনের ওপর, বেডরুমের সাইড টেবিলে, ওয়াশরুমের তাকে রাখতে পারেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা