× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিপস

ঈদের ছুটিতে ভ্রমণের পূর্বপ্রস্তুতি

সাহিদা আক্তার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১২:৫৩ পিএম

ঈদের ছুটিতে ভ্রমণের পূর্বপ্রস্তুতি

বাংলাদেশের মানুষের জন্য বেড়ানোর বড় উপলক্ষ ঈদ, পূজা বা কোনো বিশেষ ছুটি। এ উপলক্ষে সবাই অনেক রকম পরিকল্পনা করেন। আর এ পরিকল্পনায় যদি একটু খেয়ালি হওয়া যায়, তাহলে তার ভ্রমণ আরও আনন্দদায়ক ও সুন্দর হবে।

কোথায় যাবেন

প্রথমেই জানবেন কোথায় যাবেন? এজন্য কয় দিন, বাজেট কত, কেমন স্থান পছন্দ, ভ্রমণসঙ্গী কজন, ভ্রমণ স্থানের সুবিধা কী পাওয়া যাবেÑ এসব বিষয় মাথায় রাখতে হবে। তারপর স্থান নির্বাচন করলে পরিপূর্ণ মানসিক তৃপ্তি নিয়ে ঘুরে আসতে পারবেন।

কখন যাবেন

যেহেতু সময়টা এখন বর্ষাকাল, তা-ই পাহাড়, সবুজ বন, হাওর, বিল, ঝরনা দেখতে যেতে পারেন। এ সময় নদী-সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া থাকে বৈরী। তাই ওদিকে না যাওয়াই ভালো।

কীভাবে যাবেন

ভ্রমণে কোন পথে যাবেন- এটা নির্বাচন করতে হবে আগে। তবে যে পরিবহনই ব্যবহার করেন না কেন, সবচেয়ে বেশি লক্ষ রাখবেন আপনার জীবনের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি। বাস, ট্রেন বা বিমানে গেলে সম্ভব হলে চেষ্টা করুন অগ্রিম টিকিট বুক করে রাখতে।

কোথায় থাকবেন

রাতে থাকতে চাইলে হোটেল আগেই ঠিক করে নেওয়া ভালো। কেননা ভ্রমণের আবাস হতে হবে যথাসম্ভব ভালো। সারা দিন দৌড়ঝাঁপ করে শরীর ও মনকে বিশ্রাম দিতে ভালো আবাসস্থল অবশ্যই জরুরি।

যা যা নেবেন

আপনার কী কী পোশাক লাগতে পারে, সেগুলোর বাইরে সর্বাধিক একটি কিংবা দুটি জামা নিতে পারেন। এ ছাড়া টুথপিক, কটনবাড, সেফটিপিন থেকে শুরু করে ফার্স্ট এইড বক্স এমনকি সসপ্যান বা চা-কফি মেকারও নিতে পারেন। তবে লাগেজ যেন বেশি ভারী না হয়। বর্ষার কথা মাথায় রেখে রেইনকোট ও ছাতা নিতে ভুলবেন না যেন। 

কী পরবেন

ভ্রমণের স্থান, পরিবেশ ও সংস্কৃতি মাথায় রেখে পোশাক পরা উচিত। তাই যে এলাকায় বেড়াতে যাবেন, সেখানকার স্থানীয় সংস্কৃতি সমর্থন করে এমন পোশাক পরুন।

যা খাবেন

অবশ্যই স্বাস্থ্যসম্মত কি না, তা যাচাই করে নেওয়া উচিত। ভ্রমণে বিশুদ্ধ পানি পান করুন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা