× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুবু (অকালপ্রয়াত হোসনেয়ারা বুবুকে)

জুলফিকার শাহাদাৎ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৩:৩৯ পিএম

আঁকা : মেহেরুন্নিসা অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

আঁকা : মেহেরুন্নিসা অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

ঢাকা শহরের অলিতে গলিতে কতো কার দেখা পাই
আমার বুবুর মতোন এমন চেনামুখ দেখি নাই
সকলের মুখে খুঁজেছি বুবুর হাসিমাখা সোনামুখ
কোথাও পাইনি বুবুকে আমার, লোনাজলে ভাসে বুক।
বুবুকে খুঁজেছি হাটে মাঠে ঘাটে, বুবুকে খুঁজেছি দূরে
পাখিকে বলেছি বুবুর খবর, পাখি ছোটে উড়ে উড়েÑ
নদীকে বলেছি, বুবুকে দেখেছো? যদি দেখা পাও ভাইÑ
একটু বলিও, বুবুর জন্য দুই চোখে ঘুম নাই।

পাহাড়ের কাছে জানতে চেয়েছি, পাহাড় বলেছে শোনো,
তোমার বুবুকে লুকিয়ে রেখেছি, সন্দেহ যদি কোনো
আমিও তোমার বুবু হয়ে রবো, তুমি ভাই হয়ে থেকো
তোমার বুবুর ঠিকানা আমার জানা নেই মনে রেখো।

জোছনা রাতের চাঁদকে বলেছি,Ñশোন শোন চাঁদ মামা
তোমার চোখে তো আলোর শহর, আলোকরশ্মি জামা
তুমি যদি দেখো বুবুকে আমার, একটু খবর দিও
বিনিময়ে তুমি আমার চোখের আলোটুকু কেড়ে নিও।

কেউই দেয়নি বুবুর খবর, সকলে বলেছেÑ না,
Ñআমরা জানি না তোমার বুবুর কোনো নাম, ঠিকানা
কোথায় খুঁজবো তোমার বুবুকে, তোমার বুবু কি পাখি?
দূরের আকাশে ডানা মেলে উড়ে, করে শুধু ডাকাডাকি।

বুবুকে খুঁজবো, কোথায় খুঁজবো কার কাছে আর যাই
বুবুকে হারিয়ে আমার দু’চোখে ঘুম নাই, ঘুম নাই
বুবুকে পাবো না, কোথাও পাবো না, এমন কী করে হয়
বুবু কি আমার আকাশের তারা? আকাশেই জেগে রয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা